বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

ফিচার
  >
পাঠক বিভাগ

অন্ধকার দেখলেই ভয়! যা আছে বৈজ্ঞানিক ব্যাখ্যায়..

নিউজজি প্রতিবেদক ১৭ আগস্ট , ২০২১, ১৮:০৭:০৭

6K
  • অন্ধকার দেখলেই ভয়! যা আছে বৈজ্ঞানিক ব্যাখ্যায়..

অন্ধকারে অনেকেই ভয় পান। যে কারণে রাতেও আলো জ্বালিয়ে ঘুমান কেউ কেউ। কিন্তু এত ভয় কেন, অন্ধকারে?

অন্ধকারের মত আরও অনেক কিছুতেই মানুষ ভয় পায়। এর মধ্যে কিছু বুদ্ধি দিয়ে বিবেচনা করে তাড়ানো সম্ভব হয়। কিছু ভয় মনের মধ্যে থেকেই যায়। কোনও বুদ্ধি-বিবেচনা কাজে লাগে না। তেমনই একটি হল অন্ধকারের ভয়। নিজের ঘরে বসেও অনেকে এই ভয় থেকে মুক্ত থাকতে পারেন না।

এই সমস্যার অর্থাৎ অন্ধকারে আতঙ্কিত হয়ে পড়ার এই একটি বৈজ্ঞানীক নাম রয়েছে। নিক্টোফোবিয়া। অনেকে বলে থাকেন অন্ধকারে ভয় পাওয়া স্বাভাবিক বিষয়। কারণ, আলো না থাকলে কিছু দেখা যায় না। কিন্তু কারও কারও এই ভয় থাকে অতিরিক্ত মাত্রায়। অন্ধকার হওয়া মাত্রই অস্থির হয়ে ওঠে মন। এক মুহূর্তও একা থাকতে পারেন না অন্ধকারে। তাদের এই অস্বস্তিকে নিক্টোফোবিয়া হিসাবে ব্যাখ্যা করে থাকেন চিকিৎসকরা। দৈনন্দিন জীবনে অনেক অসুবিধায় পড়তে হয় এর কারণে।

কিন্তু অন্ধকারে কেন ভয় হয়? এ নিয়ে নানা জায়গায় গবেষণা হয়েছে। একটি কথা প্রায় সব জায়গার গবেষকরাই মানেন। তা হল, এই নিক্টোফোবিয়ার পিছনে রয়েছে মানুষের সাংস্কৃতিক ইতিহাস। প্রাচীন যুগে যখন শহর বা গ্রামে থাকার ব্যবস্থা হয়নি, এর উৎস সে সময়ে। 

জঙ্গলে বা গুহায় বসবাসকারীরা রাতে বিভিন্ন প্রাণী ও জীব-জন্তুর ভয় পেতো। কখন বাঘ-ভাল্লুক এসে আক্রমণ করবে রাতের অন্ধকারে, তা নিয়ে আতঙ্ক থাকতো। সেই উদ্বেগ জিনের সঙ্গে মিশে গেছে। কারও বেশি সমস্যা হয়, কারও বা কম। কিন্তু এই দুই শ্রেণীর বেশির ভাগ মানুষই অস্বস্তি বোধ করে অন্ধকারের মধ্যে। অন্ধকারে বেশি অস্বস্তি হলে বলা হয়, সেই মানুষটি নিক্টোফোবিয়ায় আক্রান্ত। সাম্প্রতিক একটি গবেষণায় প্রকাশ পেয়েছে, আমেরিকায় প্রায় ১১ শতাংশ মানুষ নিক্টোফোবিয়ায় ভোগে।

যে কোনও ফোবিয়ার মতো নিক্টোফোবিয়ার উপসর্গ ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হয়। তবে অন্ধকারে অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে পড়লে সতর্ক হওয়া জরুরি। হাতের তালু ঘেমে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, কাঁপুনিও নিক্টোফোবিয়ার উপসর্গ। অনেকের আবার অন্ধকার ঘরে ঢুকলে মাথা ঘোরার মতো সমস্যাও দেখা দেয়, নিক্টোফোবিয়া থাকলে।

নিউজজি/ওএফবি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers