সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ , ২৫ সফর ১৪৪৮

ফিচার
  >
পাঠক বিভাগ

সন্তানের জন্য মা-বাবা গর্জে উঠুন

ডাঃ জাফরিনা ইসলাম(তুলি) ৮ নভেম্বর , ২০১৮, ১৬:৩৬:১৩

6K
  • সন্তানের জন্য মা-বাবা গর্জে উঠুন

চরম বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি "আমার মা যদি প্রতিবাদ করতেন যখন আমি তাকে বলেছিলাম, তবে ১জন হলেও এমন নরপিশাচ থমকে দাঁড়াতো, কিন্তু সামাজিক কারনেই হয়তো তিনি তা করতে পারেননি, সেদিন কস্ট পেয়েছিলাম"। আমার মা তবুও আমার কাছে আদর্শ। আমি হয়তো আমার মায়ের মতো আদর্শ মা হতে পারিনি, ৪-৫ টা তরকারি নিজ হাতে রান্না করে সন্তানকে খাওয়াতে পারিনি কিন্তু আমার সন্তানের অপমানের প্রতিবাদ করার মতো সৎসাহসিকতা আল্লাহ্ আমাকে দিয়েছেন। 

প্রত্যেকটি মা যদি সন্তানকে আদর-স্নেহের পাশাপাশি আস্থা দিতে পারেন "আমি তোমার জন্য সমাজের কুসংস্কার কে ভয় পাইনা, আমি নিজেই তোমার হয়ে প্রতিবাদ করবো, তোমাকে পাবলিকলি কিছু বলতে হবেনা, তোমার সাথে তোমার মা আছেন তবেই বাংলাদেশের সমাজ সংস্ককরন ও আইনি প্রক্রিয়ার পরিবর্তনের মাধ্যমে ধর্ষক নিধন সহজতর হবে"। 

আমাদের সকল মা যেনো লজ্জা না পায়, কারন এ লজ্জা আমার বা আমার সন্তানের না,  এ লজ্জা সেই নরপিশাচের যারা বাবা নামের কলঙ্ক। সকল বিবেকবান বাবাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি "যে সকল বিকৃত মন-মানসিকতার বাবারা সন্তানকে কামুকের দৃষ্টিতে দেখে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, ধ্বংস করুন তাদের আর বলুন বাবা নামের এমন কুলাঙ্গারের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তারা বেঁচে থাকলে বিবেকবান আদর্শ বাবাদের সম্মানহানী  হবে"। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করুন।

ডাঃ জাফরিনা ইসলাম(তুলি)

বাংলাদেশ ডেন্টাল কলেজ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers