শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

ফিচার
  >
পাঠক বিভাগ

দূষণের শিকার বালু নদী

তামান্না ইসলাম ১৮ অক্টোবর , ২০১৮, ০১:৩৪:৪০

6K
  • দূষণের শিকার বালু নদী

রাজধানী ঢাকার প্রাচীন এক জনপদের নাম বেরাইদ। এলাকাটি বালু নদীর তীরে অবস্থিত। এই বালু নদীকে কেন্দ্র করে একসময় এখানকার মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড  সম্পাদিত হতো। বালু নদীর পাড় ঘেঁষে হাট বসত বিশাল পরিসরে; নৌকা, লঞ্চ, স্টিমার চলাচল করত, জেলেদের জীবিকা নির্বাহ হতো। এই নদীর সঙ্গে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ইতিহাস। বালু নদী শীতলক্ষ্যার শাখা নদী, যা বিভিন্ন নদীর সঙ্গে মিলিত হয়েছে। বেরাইদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বালু নদীর গুরুত্ব অপরিসীম। কিন্তু শিল্পায়ন ও নগরায়নের ফলে বালু নদী তার নিজস্ব গতি হারাচ্ছে। ক্রমেই সংকুচিত হয়ে আসছে বালু নদী। অবৈধ দখল, সিমেন্ট কারখানা স্থাপন, শিল্পকারখানার বর্জ্য ইত্যাদি বালু নদীকে বিলুপ্তির পথে নিয়ে যাচ্ছে। যে নদীতে ১০ বছর আগেও প্রচুর মাছ পাওয়া যেত, বর্তমানে সেখানে মাছ পাওয়া যায় না। শিল্পকারখানার বর্জ্য নিক্ষেপের ফলে বালু নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে, পানি কালো বর্ণ ধারণ করেছে এবং জলজ উদ্ভিদ কচুরিপানার সংখ্যাও কমে এসেছে। বালু নদীর পানি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে। এতে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। তাই বালু নদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

তামান্না ইসলাম

হলিক্রস কলেজ, ঢাকা

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers