শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ , ৩ জুমাদাউস সানি ১৪৪৮

ফিচার
  >
বিশেষ কলাম

শ্রমিক আন্দোলন কতটা যৌক্তিক? কেন দানা বাঁধছে?

মাঈনুদ্দীন দুলাল ১ নভেম্বর , ২০২৬, ১৮:৩৭:৫১

467
  • শ্রমিক আন্দোলন কতটা যৌক্তিক? কেন দানা বাঁধছে?

ঢাকা: গত কয়েকদিন ধরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলছে। যা এরইমধ্যে সহিংস রূপ নিতে শুরু করেছে। সড়ক অবরোধ করে শ্রমিকরা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন। আজ মীরপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেয়া হয়েছে । কর্তৃপক্ষ কিছু সময়ের জন্য মীরপুর ১০, ১১ ও ১২ মেট্রো স্টেশন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। মীরপুর, গাজীপুর, কোনাবাড়ির গার্মেন্টস কারখানাগুলো বন্ধ রয়েছে। এ সব ঘটনা উদ্বেগের।

গার্মেন্টস মালিকরা যদি যথা সময়ে বিদেশী ক্রেতাদের কাছে তৈরি কাপড় পৌঁছাতে না পারেন, তবে তারা ক্ষতিগ্রস্ত হবেন। সরকার হারাবে রেমিট্যান্স। আর্থিক চাপে পড়ে মালিক বেতন-ভাতা দিতে পারবেন না। একপর্যায়ে তিনি কারখানা বন্ধ করতে বাধ্য হবেন। গার্মেন্টস মালিকরা একে একে হারাবেন ক্রেতা। বিদেশি ক্রেতারা বাধ্য হয়ে আমাদের প্রতিযোগী দেশ ভিয়েতনাম, চীন, ভারত, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশে চলে যাবেন।

সরকার তার ১৪ লাখ ৬৪ হাজার কর্মকর্তা-কর্মচারীর জন্য নবম পে-স্কেল ঘোষণা করেছেন।

নতুন পে-স্কেলের মূল বৈশিষ্ট্য এরকম—

কার্যকর তারিখ: ১ জুলাই ২০২৬ থেকে।

• বেতন বৃদ্ধির হার: গ্রেড ১ থেকে ১১ পর্যন্ত মূল বেতন ১০০% পর্যন্ত এবং গ্রেড ১২ থেকে ২০ পর্যন্ত মূল বেতন ১১৫% থেকে ১৪২% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০,০০০ টাকা করা হয়েছে( যা বর্তমানে ৮২০০ টাকা)। প্রথম গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি আমরা গার্মেন্টস শ্রমিকদের বেতন কাঠামোর দিকে একবার চোখ বুলাই-

গ্রেড-১

মোট বেতন: ১৫,০৩৫ টাকা

মূল মজুরি: ৮,৩৯০ টাকা

বাড়ি ভাড়া: ৪,১৯৫ টাকা

গ্রেড-২

মোট বেতন: ১৪,২৭৩ টাকা

মূল মজুরি: ৭,৮৮২ টাকা

বাড়ি ভাড়া: ৩,৯৪১ টাকা।

গ্রেড-৩

মোট বেতন: ১৩,৫৫০ টাকা

মূল মজুরি: ৭,৪০০ টাকা

বাড়ি ভাড়া: ৩,৭০০ টাকা।

গ্রেড-৪ (ন্যূনতম/হেল্পার পর্যায়):

মোট বেতন: ১২,৫০০ টাকা

মূল মজুরি: ৬,৭০০ টাকা

বাড়ি ভাড়া: ৩,৩৫০ টাকা

অন্যান্য ভাতা: খাদ্য ভাতা ১,২৫০ টাকা, চিকিৎসা ভাতা ৭৫০ টাকা এবং যাতায়াত ভাতা ৪৫০ টাকা।

ওভারটাইম হার: প্রতি ঘণ্টা ৬৪.৪২ টাকা (মূল বেতনের দ্বিগুণ হারে হিসাব করা হয়)।

সর্বনিম্ন গ্রেডের সরকারি কর্মচারীর মুল বেতন বেতন ২ থেকে আড়াইগুণ বাড়ানো হয়েছে।

মজুরি বাড়ানোর দাবীটি গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলন। সেই আন্দোলনে কেরোসিন ঢেলেছে সরকারি কর্মচারী-কর্মকর্তাদের নতুন পে-স্কেল। পে-স্কেল, বিশ্ববাজারে জ্বালনি তেলের মূল্যবৃদ্ধি, অন্তর্বর্তী সরকারের এলোমেলো ও ব্যার্থ অর্থ ব্যবস্থার প্রভাবে দ্রব্যমূল্য উর্ধগামী। সাধারণ মানুষের জীবন-যাপনে নাজুক অবস্থা।

বলতে গেলে নিরুপায় হয়েই পোশাক শ্রমিকরা রাস্তায় নেমেছে। সড়ক অবরোধ, সংঘাত-সংঘর্ষ, জ্বালাও-পোড়াও কাম্য নয়। কিন্তু এই অভাগা দেশে আগুনের তাপ আর ভাংচুরের শব্দ না হলে কোন কথা কারো কানে যায় না।

আশার কথা শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণে আজ সন্ধ্যায় কয়েকজন মন্ত্রীর সাথে সচিবালয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি, এর কারণ এবং উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

এর আগে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমমন্ত্রী বলেন, শ্রম আইন অনুযায়ী নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানসহ ছয় সদস্যবিশিষ্ট নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। আজ থেকেই এ বোর্ড কার্যকর হচ্ছে।

সরকারি কর্মচারী-কর্মকর্তাদের বাইরে প্রায় ৭ কোটি কর্মজীবী রয়েছেন। বলতে গেলে পুরো দেশের মানুষ এদের আয়ের ওপর নির্ভরশীল।

অর্থনীতির বন্টন সর্বস্তরেই যেতে হবে। যেমন ক্ষতিগ্রস্ত হয় মানব স্বাস্থ্য,শরীরের সব অংশে রক্ত সঞ্চালন না হলে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers