বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

নির্বাচনের দিকে তাকিয়ে ক্রান্তিকালের বাংলাদেশ

মাঈনুদ্দীন দুলাল ১০ ফেব্রুয়ারি , ২০২৬, ১৮:৪৯:৪১

396
  • নির্বাচনের দিকে তাকিয়ে ক্রান্তিকালের বাংলাদেশ

সরকার ও রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনে এখন পর্যন্ত ভালো ব্যবস্থা হলো ভালো নির্বাচন। আমরা ভারত,আমেরিকা,বৃটেন, কানাডাসহ অনেক দেশের কথা উল্লেখ করতে পারি যারা নির্বাচন ব্যবস্থার উপর নির্ভর করে। পাশের দেশ ভারত নানা ধর্ম,বর্ণ,গোত্রের প্রায় দেড়'শ কোটি মানুষের দেশ। এখনো তাদের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার প্রধান কারণ গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা।

রাজনৈতিক পর্যবেক্ষক ও রাজনীতি বিজ্ঞানীরা মনে করেন, বিগত আওয়ামী সরকারের নানা সমালোচনার মধ্যে সবচেয়ে বড় অপরাধ তারা দেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ ও ক্ষতিগ্রস্থ করেছে। যার খেসারত দলটি দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, বাংলাদেশে নির্বাচন সবচেয়ে বড় উৎসব। ধর্মীয় উৎসবগুলোর আমেজ থাকে মাত্র কয়েক দিন। কিন্তু নির্বাচনী উৎসবের আমেজ থাকে মাসাধিক কাল।

বাস্তবতা হলো বাংলাদেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মব ভায়োলেন্স, তুচ্ছ বিষয় নিয়ে আন্দোলন, ভঙ্গুর আইন-শৃঙ্খলা  পরিস্থিতি, দ্রব্যমূল্যের উর্ধগতি,অস্থির অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্কসহ নানা বিষয় মিলিয়ে দেশে অস্থির আবহ। নির্বাচিত সরকারের জন্য এই পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। তবে, এই মূহুর্তে নির্বাচিত সরকারই ভালো বিকল্প। ভালো বা সুষ্ঠু নির্বাচনের জন্যে আমরা প্রস্তুত কিনা? যদিও নির্বাচন কমিশন এবং আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সুষ্ঠু নির্বাচনের জন্যে তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, প্রায় ২৪ হাজার ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের মধ্যে এই সংখ্যা অর্ধেকের চেয়ে বেশি। আইন-শৃঙ্খলা বাহিনী বলছে, দেশে প্রচুর অবৈধ অস্ত্র আছে। তবে তারা প্রত্যাশা করছে, অবৈধ অস্ত্র ব্যবহার বন্ধ করতে পারবে।

এবার সারা দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হজার ৭৯৩ জন। প্রার্থী ২ হাজার ৩৪ জন। ৫১টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে মোতায়েন থাকবে ১ লাখ ৮৭ হাজার,৬০৩ জন পুলিশ, ৬ লাখ আনসার ও বিজিবি ও প্রায় ১ লাখ সেনা সদস্য।

বিদেশি পর্যবেক্ষক থাকছেন ৫৪০ জন। ৪৫ দেশের গণমাধ্যমের ১৫০ জন বিদেশি সাংবাদিক থাকছেন।

সব নির্বাচনেই শংকা থাকে। তবে এবার পরিবর্তিত পরিস্থিতিতে শংকা ও ভীতি বেশি। তবুও শেষ পর্যন্ত মানুষের প্রত্যাশা একটি ভালে নির্বাচন। যা এই ক্রান্তিলগ্নে খুব জরুরী।

 

 

 

লেখক: সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers