বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

মানিক বন্দোপাধ্যায় ধ্রুপদী কথা সাহিত্যিক

মাঈনুদ্দীন দুলাল ৪ ডিসেম্বর , ২০২৫, ১৭:২৮:৩৭

508
  • সংগৃহীত

"মানিক বন্দোপাধ্যায় ছিলন ধ্রুপদী ধারার জীবন ঘনিষ্ঠ কথা সাহিত্যিক। বাংলা সাহিত্য তার কাছে অশেষ ঋণী।  গত ৩ ডিসেম্বর ছিল তার মৃত্যু দিন। মাত্র ৪৮ বছরের স্বল্প জীবন তার। এই ছোট্ট জীবনে তার সাহিত্যকর্ম আমাদের ভীষণভাবে ঋণী করেছে। তিনি জন্মে ছিলেন ১৯০৮ সালের ১৯ মে। মারা যান ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর। তা জন্যে অতল শ্রদ্ধা ও ভালোবাসা"।

রবীন্দ্রনাথের প্রচন্ড প্রভাব ও ক্ষমতার চাদরে দীর্ঘ সময় ঢাকা ছিল বাংলা সাহিত্য । মনোজগৎ ও বাহ্যিক জীবন,প্রকৃতি, আধ্যাতিকতা নিয়ে রবীন্দ্রনাথ এক চক্রবুহ্য রচনা করেছেন। এরপর উচ্চ শিক্ষিত ও সৃজনশীল একদল তরুন রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন। কবিতায় সেই প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত,বিষ্ঞু দে,অমিয় চক্রবর্তীরা। যাদের বলা হয় বাংলা কবিতার পঞ্চ পান্ডব। তারা ইউরোপীয় কাব্য ভাবনা এবং এন্টিরোমান্টিসিজমকে গুরুত্ব দিয়েই কবিতা লিখেছেন। 

আমাদের কথা সাহিত্যে এই ধারার প্রধানতম করিগর মানিক বন্দোপাধ্যায়।  বাংলা কথা সাহিত্যের ইতিহাসে দেখা যায়  বিশ শতকের আধুনিকতার সব অনুষঙ্গকে ধারণ করেই মানিক বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছেন স্বাতন্ত্র্যমণ্ডিত। এই আধুনিকতার প্রধান দুই উপাদান ফ্রয়েডের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ,   আবিষ্কারগুলো ও মার্ক্সীয় সমাজতত্ত্ব মানিকের সাহিত্যকে বিপুলভাবে সমৃদ্ধ ও গ্রহণযোগ্য  করেছে। 

মনোবিশ্লেষণ ও সমাজবিশ্লেষণের সূক্ষ্মতম নিবিড়তায় ও সমন্বয়ে যে নৈপুণ্য তিনি দেখিয়েছেন,পরবর্তী প্রজন্মের অনেক কথাশিল্পী সেই পথেই হেঁটেছেন। এ কারণেই রবীন্দ্রোত্তর যুগে পরবর্তী প্রজন্মের ওপর প্রভাব বিস্তারের ক্ষেত্রে কবিতায় যেমন জীবনানন্দ। সেভাবেই কথাশিল্পে মানিক অগ্রগণ্য ও ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ।

মানব মনের জটিলতা দুর্বোধ্যতা, ব্যক্তির কপটতা,  হিংস্রতার  পাশাপাশি মানুষের সরলতা আন্তরিকতা উপস্থাপিত হয়েছে মানিকের সাহিত্যে । তার বহুল আলেচিত উপন্যাস ' পুতুল নাচের ইতিকথা' যদি আলোচনায় আনি তবে দেখি, এ উপন্যাসে  গ্রামের দৃশ্যপটে মানুষের নিরন্তর সংগ্রাম ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন। বোধের ভিন্নতা ও বহুমাত্রিক আকাক্ষা ও ইচ্ছা, জীবনের আনন্দ বেদনার নানা ছবি স্পষ্ট হয়ে উঠেছে ‘পুতুল নাচের ইতিকথা’য়। মানুষের নানান রূপ উন্মোচিত হয়েছে । মানিক বন্দ্যোপাধ্যায় চরিত্রায়নে চমৎকার  দক্ষতার পরিচয় দিয়েছেন। 

সমাজ চিন্তা ও দার্শনিক ভাবনার মনোভঙ্গি ঘটিয়েছেন এ উপন্যাসের ঘটনা প্রবাহে । মানিক বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসে জীবনকে ঘনিষ্ঠভাবে উপস্থাপন করেছেন। একই ভাবে বাংলা সাহিত্যের  আর এক উপন্যাস ' পদ্মা নদীর মাঝি'তেও জীবনের নানান টানাপোড়েন, মানুষের চিরন্তন জৈবিকতা,বেঁচে থাকার আকাংখাকে উন্মোচন করেছেন। মানুষের স্বভাব ও ইতিহাস নতুন পথ তৈরি করা। তাই কুবের মাঝিরা হোসেন মোল্লার নেতৃত্বে নতুন চরে, নতুন সম্ভাবনার জন্যে পাড়ি দেয়।

মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর রচনায় মানুষের ভেতরের জীবন ভাবনা ও মনোলোক বিশ্লেষণে দক্ষতার পরিচয় দিয়েছেন। তার রচনায় নিপুণভাবে বিশ্লেষিত হয়েছে মানুষের অবচেতন মনের নিগূঢ় রহস্য।যেখানে সাবলীলভাবপ জীবনের নানা নগ্নতাও এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পঞ্চাশের মন্বন্তরের পর তাঁর সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা নাগরিক জীবনকে কীভাবে প্রভাবিত করে তার নিষ্ঠুর ও নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে তাঁর এ পর্যায়ের রচনা গুলোতে। 

মানিক বন্দ্যোপাধ্যায় নিজে চরম দারিদ্রতার মুখেমুখী হয়েছেন। তবুও তিনি সাহিত্যচর্চাকেই পেশা হিসেবে আঁকড়ে ধরেছেন। সাহিত্যই ছিল তার জীবন যাপন। দারিদ্র্যতা মানুষের স্বভাবে ও জীবন যাপনপ কী পরিবর্তন আনে তা তিনি ঘনিষ্টভাবেই দেখেছেন।

মানিক বন্দোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস: 

দিবারাত্রির কাব্য (১৯৩৫)। জননী (১৯৩৫)।পুতুলনাচের ইতিকথা (১৯ন৩৬)। পদ্মানদীর মাঝি(১৯৩৬)। জীবনের জটিলতা (১৯৩৬) অমৃতস্য পুত্রাঃ (১৯৩৮)। শহরতলি (প্রথম খণ্ড) (১৯৪০)। শহরতলি (দ্বিতীয় খণ্ড) (১৯৪১)। অহিংসা (১৯৪১)। ধরাবাঁধা জীবন (১৯৪১)। চতুষ্কোণ (১৯৪২)। প্রতিবিম্ব (১৯৪৩)। দর্পণ (১৯৪৫)। চিন্তামণি (১৯৪৬)।

শহরবাসের ইতিকথা (১৯৪৬)। চিহ্ন (১৯৪৭)। আদায়ের ইতিহাস (১৯৪৭)। জীয়ন্ত (১৯৫০)। পেশা (১৯৫১)। স্বাধীনতার স্বাদ (১৯৫১)। সোনার চেয়ে দামী (প্রথম খণ্ড) (১৯৫১)। সোনার চেয়ে দামী (দ্বিতীয় খণ্ড) (১৯৫২)। ইতিকথার পরের কথা (১৯৫২)। পাশাপাশি (১৯৫২)। সার্বজনীন (১৯৫২)। নাগপাশ (১৯৫৩)। ফেরিওয়ালা (১৯৫৩)। আরোগ্য (১৯৫৩)।চালচলন (১৯৫৩)। তেইশ বছর আগে পরে (১৯৫৩)। হরফ (১৯৫৪)। শুভাশুভ (১৯৫৪)। পরাধীন প্রেম (১৯৫৫)। হলুদ নদী সবুজ বন (১৯৫৬)। মাশুল (১৯৫৬)। 

লেখক: সাংবাদিক

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers