শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

ইরান হরমুজ প্রণালি বন্ধ করলে বিপর্যয়ে পড়বে বিশ্ব অর্থনীতি!

মাঈনুদ্দীন দুলাল ১৮ জুন , ২০২৫, ১৯:১৫:৩৯

366
  • ছবি: নিউজজি

চলমান ইসরায়েল-ইরান যুদ্ধের নতুন মাত্রায় ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়েছে। ইরানের কাছে হরমুজ প্রণালি বন্ধ করা অনেকটা পারমাণবিক অস্ত্র রাখার মতো। ইরান ও ওমানের মধ্যে অবস্থিত এই চ্যানেল প্রায় ৫০ কিলোমিটার প্রসস্থ। মাঝখানে এর সরু অংশ প্রায় ৪০ কিলোমিটার প্রসস্থ। এই প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবাহিত হয়।

পৃথিবীর প্রায় এক পঞ্চমাংশ অপরিশোধিত জ্বালানি তেল পারাপার হয়। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বব্যাপী তেল সরবরাহে বিলম্বিত হবে। খরচ বাড়বে। ফলে প্রভাব পড়বে দামের উপর। এরই মধ্যে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ৭ শতাংশ বেড়েছে।

এই প্রণালি বন্ধ করতে হলে চলাচলকারী জাহাজগুলোর ওপর ইরানকে সামরিক হামলা চালাতে হবে। সেটি চলমান যুদ্ধকে আরও বিস্তৃত করবে। যা পারমাণবিক যুদ্ধেও রূপ নিতে পারে।

এই প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত করা ইরানের জন্য খুব কঠিন হবে না। কঠিন হলেও সে সর্বোচ্চ চেষ্টা করবে। ফাস্ট অ্যাটাক বোট ব্যবহার, সাবমেরিন থেকে মিসাইল ছুঁড়ে, জলে কার্যকর মাইন ব্যবহারসহ নানাভাবে তেলবাহী জাহাজ চলাচলে বিঘ্ন তৈরি করতে পারে। এই প্রণালিতে সরবরাহ ব্যাঘাত ঘটলে আরব,এশিয়া, আমেরিকা, চীন ও ইউরোপ বেশি ক্ষতিগ্রস্থ হবে। অর্থাৎ পুরো বিশ্বই ক্ষতির মুখে পড়বে।

তবে পশ্চিমা বিশ্ব মনে করে ইরান সাময়িক ভাবে এই প্রণালী বন্ধ করতে পারবে। কিন্তু আমেরিকা ও তার মিত্ররা সামরিক হস্তক্ষেপ করে জাহাজ চলাচল চালু রাখতে পারব। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা শংকা করছেন তেল সরবরাহকারী ও ক্রেতা দেশগুলো অর্থনৈতিক লোকসান ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি নেবে কি না?

আমরা জানি এখন পর্যন্ত বিশ্বের শক্তির প্রধান উৎস পেট্রোলিয়াম। করোনা বিশ্ব অর্থনীতিকে এক বড় ধাক্কা দিয়ে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা চলমান। ইরান-ইসরায়েল যুদ্ধের ধাক্কা নাস্তানাবুদ করে দেবে পৃথিবীবাসীকে। এ মহারণ যত দ্রুত থামে তত দ্রুতই স্বস্তি।  অন্যথায় চরম বিপর্যয় সামনে।

লেখক : সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

নিউজজি/এস দত্ত/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers