মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ , ২২ শাবান ১৪৪৭

ফিচার
  >
বিচিত্র

এই স্কুলের পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থী কাজও করে

নিউজজি ডেস্ক ৩০ জুন , ২০২৫, ১৬:৫২:৩৮

286
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের সুইনডেন শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ কোভিডের পর বাচ্চাদের স্কুলের প্রতি আরেও বেশি আগ্রহী করে তোলার কথা ভাবছিল৷

সেই ভাবনা থেকে স্কুলের পঞ্চম শ্রেণির প্রতিটি শিক্ষার্থীকে তাদের আগ্রহ অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেয়া হয়েছে৷ ফলে শিক্ষার্থীরা এখন আগ্রহ নিয়ে স্কুলে যাচ্ছে৷ প্রতি সপ্তাহে একদিন স্কুল শেষে কিন্ডারগার্টেন শিক্ষক হিসেবে কাজ করে অলিভিয়া৷ এটি তার আইডিয়া ছিল৷ সে বাচ্চাদের সঙ্গে কারুশিল্প করতে পছন্দ করে, কিন্তু সে মজা করার জন্য আসেনি৷ সে বলছে, ‘‘বড় হয়ে আমি নার্সারি শিক্ষক হতে চাই৷ তাই, আমি বলবো, এখানে ভালো অভিজ্ঞতা হচ্ছে৷’’

অ্যালেক্স এই স্কুলের একজন প্রযুক্তি বিশেষজ্ঞ৷ সে ইউটিউব ভিডিও দেখে কোডিং শিখেছে, এমনকি তার নিজস্ব গেমও তৈরি করেছে৷ সে চায় ছোট ছাত্ররাও একই জিনিস শিখুক৷

অ্যালেক্স তাদের সাহায্য করে এবং সব ধরনের কম্পিউটার সমস্যার সমাধান করে৷ অ্যালেক্স বলেছে, ‘‘আমি তাদের সাহায্যও করি, বলি, তাদের আইপ্যাডে সমস্যা ছিল—অনেকটা এরর কোডের মতো, যা আমি ঠিক করতে পারি৷’’

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এমন কাজের পিছনে ধারণা হলো, শুধু ক্লাস প্রতিনিধিদের নয়, প্রত্যেকেরই একটি বিশেষ কাজ থাকা উচিত৷ প্রত্যেক শিশু তাদের জন্য সবচেয়ে উপযুক্ত কাজটি করে থাকে৷

প্রধান শিক্ষক লিসা ডেভিস জানান, ‘‘কোভিডের পর ফিরে এসে আমরা বাচ্চাদের স্কুলের প্রতি আরও বেশি আগ্রহী করে তোলার কথা ভাবছিলাম৷ আমরা চেয়েছিলাম যে, তাদের প্রত্যেকে স্কুলে একটি দায়িত্ব থাকুক৷’’

বাচ্চারা গর্বিত এই কারণে যে, স্কুল এখন তাদের কাছে কর্মক্ষেত্রও৷

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন