সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

ফিচার

বিশ্ব সাইকেল দিবস আজ

নিউজজি ডেস্ক জুন ৩, ২০২৬, ১৩:৩১:৫১

94
  • বিশ্ব সাইকেল দিবস

ঢাকা: বিশ্বজুড়ে আজ উদযাপিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস। বাংলাদেশসহ বিভিন্ন দেশে দিনটি উপলক্ষে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাইকেল রাইডিং সংগঠনগুলোও এ উপলক্ষে বিশেষ র‍্যালি ও সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করেছে।

সাইকেলকে আন্তর্জাতিকভাবে আরও জনপ্রিয় করে তুলতে এই দিবস প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক শিক্ষকের দীর্ঘ প্রচেষ্টা। যুক্তরাষ্ট্রের অধ্যাপক লেসজেক সিবিলস্কি সাইকেলের ব্যবহার ও এর গুরুত্ব তুলে ধরতে একটি প্রচারণা শুরু করেন, যার লক্ষ্য ছিল জাতিসংঘকে সাইকেলের জন্য একটি নির্দিষ্ট দিন নির্ধারণে উৎসাহিত করা।

২০১৫ সালে একাডেমিক একটি প্রকল্পের মাধ্যমে তিনি এই উদ্যোগের সূচনা করেন, যা ধীরে ধীরে বৈশ্বিক আন্দোলনে রূপ নেয়। পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত বাহন হিসেবে সাইকেলের গুরুত্ব তুলে ধরতে তার প্রচারণা বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে।

পরবর্তীতে ২০১৮ সালের ১২ এপ্রিল জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে ৩ জুনকে ‘বিশ্ব সাইকেল দিবস’ হিসেবে ঘোষণা করে। এই প্রস্তাবে তুর্কমেনিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং প্রায় ৫৬টি দেশ সহ-প্রস্তাবক হিসেবে যুক্ত হয়।

এর পর থেকে প্রতি বছর ৩ জুন বিশ্বব্যাপী সাইকেলের উপকারিতা, পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব এবং স্বাস্থ্যগত গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে আসছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers