বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

ফিচার

আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ

নিউজজি ডেস্ক মে ১৮, ২০২৬, ১১:৩৬:২১

142
  • সংগৃহীত

ঢাকা: আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস। জাদুঘর সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে প্রতিবছর ১৮ মে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ-ও যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন করে থাকে।

এ উপলক্ষে ‘ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়াম’ প্রতি বছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য নির্ধারণ করে। এবারের প্রতিপাদ্য হলো—‘বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর’। চলমান সামাজিক, পরিবেশগত ও প্রযুক্তিগত পরিবর্তনের প্রেক্ষাপটে জাদুঘর কীভাবে পারস্পরিক সেতুবন্ধন তৈরি করতে পারে, সে বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, উপমহাদেশে জাদুঘরের ধারণা ব্রিটিশ শাসনামলে ১৭৯৬ সালে প্রচলিত হয়। বর্তমানে বাংলাদেশে শতাধিক জাদুঘর রয়েছে, যার মধ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর দেশের প্রধান জাদুঘর হিসেবে বিবেচিত।

এদিকে, আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে আজ সোমবার (১৮ মে) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। দিবসটি ঘিরে শোভাযাত্রা, বিশেষ প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে একটি র‌্যালি বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় জাদুঘরে এসে শেষ হবে। বেলা ১১টায় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইকম)-এর আহ্বানে বিশ্বের সব জাদুঘরের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং জাদুঘরের গুরুত্ব ও অবদান তুলে ধরার লক্ষ্যে ১৯৭৭ সাল থেকে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হচ্ছে।

এই দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হলো মানুষের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ, ঐতিহাসিক নিদর্শন প্রদর্শন এবং শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জ্ঞানের পরিধি সম্প্রসারণে জাদুঘরের ভূমিকা তুলে ধরা।

উল্লেখ্য, বাংলাদেশে ছোট-বড় মিলিয়ে প্রায় ১০৩টি জাদুঘর রয়েছে। এসব জাদুঘরের কার্যক্রম প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার অধীনে পরিচালিত হয়ে আসছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers