শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

ফিচার

কালবৈশাখী ঝড়ের পর ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস

নিউজজি প্রতিবেদক এপ্রিল ২, ২০২৬, ১৩:৩৬:৪২

91
  • সংগৃহীত

ঢাকা: গত রাতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। তবে আজ আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথম ভাগে ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্কই থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর এমন পরিস্থিতিতে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ।

আজকের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

নিউজজি/এস আর/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers