শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

ফিচার

আনবিক যুদ্ধের অশনি সংকেত!

মাঈনুদ্দীন দুলাল এপ্রিল ১, ২০২৬, ১৭:৩৩:৪৯

174
  • সংগৃহীত

ইরানে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে বিশ্ববাসীকে সতর্কতা জানিয়ে জাতিসংঘ থেকে পদত্যাগ করেছেন সংস্থাটির এক জ্যেষ্ঠ কূটনীতিক। মোহাম্মদ সাফা নামের ওই কূটনীতিক অভিযোগ করে বলেছেন, জাতিসংঘ এমন এক ভয়াবহ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা রয়েছে। গত ৩০ মার্চ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট ও দীর্ঘ চিঠির মাধ্যমে তিনি তার এই সিদ্ধান্ত জানান।

মোহাম্মদ সাফা ২০১৩ সাল থেকে আন্তর্জাতিক সংস্থা প্যাট্রিয়টিক ভিশন (পিভিএ)-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংস্থাটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে বিশেষ পরামর্শমূলক কার্যকলাপ চালায়। ২০১৬ সালে তাকে জাতিসংঘে এই সংস্থার স্থায়ী প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। দীর্ঘদিনের কূটনৈতিক ক্যারিয়ার ত্যাগ করেছেন অভ্যন্তরীণ কূটচাল ও বিবেকের তাড়নায়।

এদিকে আমেরিকা-ইরান-ইসরায়ল যুদ্ধের শান্তি আলোচনা অনিশ্চয়তার দোলাচলে দুলছে। শান্তি প্রক্রিয়া নিয়ে ট্রাম্পের বক্তব্য এলোমেলো। ইসরায়েল তার মনোভাব প্রকাশ করছে না। অন্যদিকে ইরান কঠোর মনোভাব দেখাচ্ছে। ইরান বলছে, যুদ্ধ বিরতি নয়। যুদ্ধের সমাপ্তি চায়। সে আলোচনার জন্য কঠিন কয়েকটি শর্ত দিয়েছে। ইরান চায়- ১. ইরানে আর আক্রমণ হবেনা নিশ্চয়তা। ২. মধ্যপ্রাচ্য থকে আমেরিকাকে চলে যেতে হবে। ৩. হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ ও টোল আদায়ের স্বীকৃতি। ইরানের এইসব শর্ত মানা কি আমেরিকা ও ইসরায়েলের পক্ষে সম্ভব? এদিকে সমরাস্ত্র কেনা ও সীমানা সম্প্রসারণের জন্য ইসরায়েলের সংসদ বিশাল অংকের বাজেট অনুমোদন দিয়েছে। যার পরিমাণ ৬৯৯ বিলিয়ন শেকল (ইসরায়েলি মূদ্রার নাম)। ১ বিলিয়ন শেকল সমান ২৭০ মিলিয়ন ডলার। এটি বিশাল অঙ্ক। তাহলে বোঝা যায় ইসরায়েল তার সমর সক্ষমতা অনেক সমৃদ্ধ করবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থেকে সরে আসার ইচ্ছে তার নেই।

যদি শান্তি প্রক্রিয়া ব্যার্থ হয় তবে আমেরিকা-ইসরায়েলকে ভিন্ন পথ ধরতে হবে। আমেরিকার ভেতর জনগণের চাপ বাড়ছে ট্রাম্পের ওপর। লাখো মানুষ রাস্তায় নেমেছে। তিনি এবং তার দল ক্রমশ অজনপ্রিয় হচ্ছে। এ অবস্থায় যুদ্ধ লম্বা করার সুযোগ ট্রাম্পের নেই। তাহলে কি তিনি ইরানের জেদকে স্তব্ধ করতে হিরোশিমা- নাগাশাকির পথ ধরতে পারেন? ইরানের গুরুত্বপূর্ণ দুটি শহরে হঠাৎ আনবিক আক্রমণ করতে পারেন। যদি তেমন কিছু হয় তবে তা সূচনা করতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। যেখানে ব্যবহৃত হবে চরম ধংসাত্মক পারমাণবিক শক্তি। ইরানেই যদি শুধু আনবিক শক্তি ব্যবহার হয় তার রেশ মধ্যপ্রাচ্য, এশিয়াসহ সারা বিশ্বেই ছড়িয়ে পড়বে।

এবার আমরা আনবিক বিস্ফোরণের প্রভাব যদি দেখতে চাই তাহলে দেখব-

১. তাৎক্ষণিক মৃত্যু ধ্বংসযজ্ঞ: বিস্ফোরণস্থল তার আশেপাশে মুহূর্তের মধ্যে তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের সমান হয়ে যায়, যা সবকিছু বাষ্পীভূত করে দেয়।

২. শকওয়েভ তাপীয় বিকিরণ: প্রচণ্ড শক্তিশালী শকওয়েভ কয়েক মাইল পর্যন্ত ঘরবাড়ি ধ্বংস করে এবং তাপীয় বিকিরণ মানুষের ত্বকের মারাত্মক পোড়া ক্ষত চোখের ক্ষতি করে

৩. রেডিয়েশন বা তেজস্ক্রিয় অসুস্থতা: বেঁচে যাওয়া ব্যক্তিরা পরবর্তী দিন মাসগুলোতে তীব্র বিকিরণজনিত অসুস্থতায় আক্রান্ত হন।

৪. দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি: পারমাণবিক বিস্ফোরণে বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে পরবর্তী সময়ে ক্যানসার, লিউকেমিয়া এবং বিকলাঙ্গতার হার অত্যধিক বেড়ে যায়, যার প্রভাব প্রজন্মান্তরে দেখা যেতে পারে

৫. পরিবেশগত বিপর্যয়: পারমাণবিক বিস্ফোরণের ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়, যা বাস্তুতন্ত্রকে দীর্ঘ সময়ের জন্য অকার্যকর করে দিতে পারে।

পারমাণবিক বোমার প্রতিক্রিয়া শুধুমাত্র একটি নির্দিষ্ট শহরের ধ্বংস নয়, বরং এটি সমগ্র মানবজাতির অস্তিত্বের জন্য এক ভয়াবহ হুমকি। এই তেজস্ক্রিয়তা বিভিন্ন সাগর উপসাগরে মিশবে। যেমন : ভূমধ্যসাগরের লেভান্ট অঞ্চল (সিরিয়া, লেবানন, ইসরায়েল) ও মিশরের উত্তর দিকে অবস্থিত।

লোহিত সাগর : আফ্রিকা ও আরব উপদ্বীপের (সৌদি আরব, ইয়েমেন, মিশর) মাঝে অবস্থিত, যা সুয়েজ খালের মাধ্যমে ভূমধ্যসাগরের সাথে যুক্ত ।

পারস্য উপসাগর : ইরান ও আরব উপদ্বীপের (কুয়েত, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত) মাঝে অবস্থিত, যা তেল পরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

আরব সাগর : ওমান ও ইয়েমেনের দক্ষিণ-পূর্বে ভারত মহাসাগরের অংশ। এইসব সাগর উপসাগরে তেজস্ক্রিয়তা ছড়িয়ে যাবে। তেজস্ক্রীয়তা বাহিত স্রোত প্রশান্ত, আটলান্টিক মহাসাগরে কি মিশবেনা?

পৃথিবীতে মজুদ আছে ১২,২২১ টি পারমাণবিক ক্ষেপনাস্ত্র। এই পরিমাণ বোমা দিয়ে পুরো পৃথিবীকে কয়েকবার ধংস করা যাবে। আনবিক যুদ্ধে মানব সভ্যতার বিনাশ হবে অনিবার্য।

লেখক: সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers