শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

ফিচার

শুভ জন্মদিন মিম

নিউজজি ডেস্ক  নভেম্বর ১০, ২০২৫, ১৫:৪০:৩৯

176
  • ছবি : সংগৃহীত

পথচলার শুরুটা সুন্দরী প্রতিযোগিতা দিয়ে। এরপর মডেলিং, চলচ্চিত্র, নাটক; শোবিজের বিভিন্ন আঙিনায় তার সরব বিচরণ। সৌন্দর্য আর অভিনয় দক্ষতায় জিতেছেন দর্শকদের মন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের বর্তমান সময়ের প্রথম সারির নায়িকা হিসেবে।

তিনি বিদ্যা সিনহা মিম। গ্ল্যামারাস এই অভিনেত্রীর জন্মদিন আজ। শুভ জন্মদিন বিদ্যা সিনহা মিম।

১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন বিদ্যা সিনহা মিম। তার বাবার নাম বীরেন্দ্রনাথ সাহা, মায়ের নাম ছবি সাহা। বাবার চাকরি সূত্রে ভোলা ও কুমিল্লায় মিমের অনেকটা সময় কেটেছে।

কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন মিম। এরপর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে তিনি ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

২০০৭ সালে মিম অংশ নেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়। এতে চ্যাম্পিয়ন হন তিনি। এই সুবাদে শোবিজে পরিচিতি পান মিম। তখন নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ তার ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের সুযোগ দেন মিমকে। সিনেমাটি মুক্তি পায় ২০০৮ সালে প্রথম সিনেমাতেই অসাধারণ অভিনয় করে মিম জিতে নেন সেরা অভিনেত্রী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার।

এরপর বিদ্যা সিনহা মিমকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চলচ্চিত্র এবং নাটক দুই ভুবনে নিয়মিত অভিনয় করে গেছেন তিনি। তার অভিনীত সিনেমাগুলো হচ্ছে- ‘আমার প্রাণের প্রিয়া’, ‘জোনাকির আলো’, ‘তারকাঁটা’, ‘পদ্ম পাতার জল’, ‘ব্ল্যাক’, ‘সুইটহার্ট’, ‘আমি তোমার হতে চাই’, ‘ভালোবাসা এমনই হয়’, ‘পাষাণ’, ‘দুলাভাই জিন্দাবাদ’ ও ‘সুলতান- দ্য সেভিয়র’‘পরাণ’ ইত্যাদি।

মিম অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘১ হাজার টাকা’ ‘ট্রাম্প কার্ড’, ‘ট্রাম্প কার্ড ২’, ‘উদ্দেশ্য নেই’, ‘ওল্ড ইজ গোল্ড’, ‘ভালোবাসার ভুবনে’, ‘শেষের গল্প’, ‘দেবদাস হতে চাই’, ‘গল্পটি তোমার আমার’, ‘সেই মেয়েটা’ ও ‘তোমার পিছু পিছু’।

২০১৬ সালে ‘জোনাকির আলো’ সিনেমার জন্য বিদ্যা সিনহা মিম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। এছাড়া তিনি ‘দাগ হৃদয়ে’ সিনেমার জন্য ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি পুরস্কার লাভ করেছেন।

নিউজজি/হাআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন