শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

ফিচার

শুভ জন্মদিন আফতাব আহমেদ

নিউজজি ডেস্ক  নভেম্বর ১০, ২০২৫, ১৫:৩৪:৩৩

165
  • ছবি : সংগৃহীত

ঢাকা: একজন হার্ডহিটার ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের ক্রিকেটে পরিচিতি পেয়েছিলেন আফতাব আহমেদ। তবে বল হাতেও নিজের দক্ষতা দেখিয়েছিলেন তিনি। আজ সেই তারকা ক্রিকেটারের ৩৮ তম জন্মদিন। শুভ জন্মদিন হার্ডহিটার আফতাব।

১৯৮৫ সালের আজকের দিনেই অর্থাৎ ১০ নভেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ । ২০০৪ সালের সেপ্টেম্বর মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার! যদিও প্রথম দিকে আফতাব তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আগ্রহী ছিলেন না, ক্রিকেট ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার মত ঘটনা ও ঘটিয়েছিলেন তিনি। পরে অবশ্য লাল-সবুজ জার্সিতে মানিয়ে নিয়ে পথ চলেছেন তিনি।

ক্যারিয়ার এর ৩য় ম্যাচেই মিডিয়াম পেস দিয়ে নিউজিল্যান্ড এর বিপক্ষে ১ম বাংলাদেশী হিসেবে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন আফতাব। এদিরক বাংলাদেশের ১০০তম ম্যাচে আফতাব তার ১ম হাফসেঞ্চুরি করেন, সেই ম্যাচে বাংলাদেশ ১৪ রানে হারিয়েছিল ভারত কে।

শ্রীলঙ্কারর বিপক্ষে ১ম জয় নিতে আফতাব ও কাপালি ৫০+ পার্টনারশিপ গড়েন! ২০০৭ টি২০ বিশ্বকাপের ১ম ম্যাচে ৪৯ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আফতাব, ওয়েস্ট ইন্ডিজ কে বাংলাদেশ ২ ওভার বাকি থাকতেই হারিয়ে দেই! পরের ম্যাচে সাউথ আফ্রিকার সাথে ১৪ বলে ৩৬ রান করে আউট হন তিনি। ২০০৮ সালে আইসিএল যাওয়ার জন্য আফতাব আহমেদ কে ১০ বছর নিষিদ্ধ করা হয়! পরে মুক্ত হয়ে জাতীয় দলে জয়ে জায়গা পান। কিন্তু ২০১০

সালে তাকে বাদ করে দেন নির্বাচকরা, আর কোনদিন সুযোগ পাননি তিনি। ২০১৪ এর আগস্টে তিনি ২০১৪-১৫ মৌসুম শেষে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবার ঘোষণা দেন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলে ক্যারিয়ারের ইতি টানেন।

স্বল্পদৈর্ঘ্যের ক্যারিয়ারে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে আফতাব আহমেদ খেলেছেন ৮৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, খেলেছেন ১৬টি টেস্ট ও ১১টি টি-টোয়েন্টি।

এখনও ক্রিকেট নিয়েই আছেন আফতাব। এরআগে ২০১৫ এর ফেব্রুয়ারিতে নিজ শহর চট্টগ্রামে তিনি খুলেন নিজের আফতাব আহমেদ ক্রিকেট অ্যাকাডেমি। ব্যাটিং ইমপ্রুভমেন্ট, বোলিং মেশিন, ফিটনেস ডেভেলপমেন্ট ও ভিডিও অ্যানালাইসিসসহ অত্যাধুনিক সব সুযোগ-সুবিধাই আছে এই ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে কিশোরদের কাছে বেশ জনপ্রিয় আফতাব ভাই। এখন  তিনি বয়সভিত্তিক কোচিং দিয়ে ভালো কিছু খেলোয়াড় গড়ে তোলে দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে চান। ভবিষ্যতে জাতীয় দলের ব্যাটিং কোচ হবার ইচ্ছেও রয়েছে তার।

নিউজজি/হাআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন