সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ , ১ রবিউস সানি ১৪৪৮

ফিচার

আজ ১০ নভেম্বর : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক  নভেম্বর ১০, ২০২৫, ১৪:৫০:১৫

364
  • ছবি : সংগৃহীত

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল মানবসমাজে প্রশান্তি, রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে নিউজজি ২৪ডটকমের নতুন আয়োজন ইতিহাসের এই দিনে।

চলুন জেনে নেয়া যাক ৯ নভেম্বরে ঘটা উল্লেখযোগ্য ঘটনাগুলো-

ইতিহাস

১৪৯৩ - ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয় সমুদ্রযাত্রায় অ্যান্টিগুয়া আবিষ্কার করেন।

১৬৫৯ - ইষ্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের কর্তৃত্ব গ্রহণ করে।

১৬৯৮ - কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের মালিকানা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়।

১৭৯৯ - ফ্রান্সে ব্রুমার অভ্যুত্থান সংঘটিত হয়।

১৮৫৯ - অষ্ট্রিয়া ও সার্ডিনিয়ার মধ্যে জুরিখ শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০৮ - বিপ্লবী কানাইলাল দত্তের ফাঁসি কার্যকর হয়।

১৯৬৪ - লিওনিদ ব্রেজনেভ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব মনোনীত হন এবং সরকারী ক্ষমতা হাতে তুলে নেন।

১৯৭০ - ফিজি স্বাধীনতা লাভ করে।

১৯৮২ - পৃথিবীতে ১৯১০ সালের পর আবার হ্যালির ধূমকেতু দেখা গেল।

১৯৮৬ - বাংলাদেশের সংবিধানের ৭ম সংশোধনী গৃহীত হয়। এতে সামরিক আইন প্রত্যাহার করে নেয়া হয়।

১৯৮৯ - পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজনের প্রতীক বার্লিন দেয়াল বহু জায়গায় ভেঙে দেওয়া হয়।

১৯৯১ - আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে একুশে বছর নির্বাসন শেষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল আবার প্রথম আন্তর্জাতিক খেলায় অংশ নেয় কলকাতার ইডেনে ভারতের বিরুদ্ধে।

জন্ম

১২৮২ - নবী করিম ( সা ) এর পবিত্র আহলে বাইতের ইমাম হযরত আলী ইবনে মূসা রেযা ( আ ) মদীনা শহর।

১৪৮৩ - মার্টিন লুথার, তিনি ছিলেন জার্মান সন্ন্যাসী ও পুরোহিত প্রোটেস্ট্যান্ট সংস্কার নেতা।(মৃ.১৮/০২/১৫৪৬)

১৬৯৭ - উইলিয়াম হগারথ, ইংরেজ চিত্রশিল্পী, চিত্রকর ও সমালোচক।

১৭২৮ - অলিভার গোল্ডস্মিথ, তিনি ছিলেন আইরিশ বংশোদ্ভূত ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।

১৮৪৮ - ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ রাষ্ট্রগুরু স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।(মৃ.০৬/০৮/১৯২৫)

১৮৬৮ - গিচিন ফুনাকোশি, জাপানি মার্শাল আর্টিস্ট, “জাপান কারাতে এসোসিয়েশন” এর প্রতিষ্ঠাতা।

১৮৯৩ - অমল হোম, বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক।(মৃ.২৩/০৮/১৯৭৫)

১৯১৮ - আর্নস্ট অটো ফিশার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও অধ্যাপক।

১৯৩৬ - পল পোস্টাল, একজন মার্কিন ভাষাবিজ্ঞানী।

১৯৩৯ - আমজাদ খান চৌধুরী, বাংলাদেশী ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং প্রাক্তন সেনা কর্মকর্তা।

১৯৪২ - রবার্ট এঙ্গেল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।

১৯৫৪ - জয় গোস্বামী, একজন প্রখ্যাত বাঙালি কবি এবং সাহিত্যিক ।

১৯৬০ - নিল গাইমান, তিনি ইংরেজ লেখক, চিত্রকর ও চিত্রনাট্যকার।

১৯৮৫ - আফতাব আহমেদ, বাংলাদেশ ক্রিকেট দলের ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ডানহাতি স্লো মিডিয়াম পেস বোলার।

১৯৯২ - ওয়িলফ্রিয়েড যাহা, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

১৭২৮ - ফ্যডর আপ্রাক্সিন, তিনি ছিলেন রাশিয়ান এডমিরাল।

১৮২২ - বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ রচনার পথিকৃৎ উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি।(জ.১৭৮৬)

১৮৯১ - জ্যঁ নিকোলা আর্তু র‍্যাঁবো, তিনি ছিলেন ফরাসি কবি ও শিক্ষাবিদ।

১৯০৮ - কানাইলাল দত্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।(জ.৩১/০৮/১৮৮৮)

১৯০৯ - জর্জ এসেক্স ইভান্স, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান কবি ও শিক্ষাবিদ।

১৯১৫ - রাধারমন দত্ত, বাংলাদেশের বিখ্যাত বাউল মরমী সাধক।

১৯১৭ - হ্যারি ট্রট, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৩২ - সুনীতি দেবী ,ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্য কোচবিহারের মহারাণী।(জ.৩০/০৯/১৮৬৪)

১৯৩৮ - কামাল আতাতুর্ক, তুরস্কের জাতির পিতা, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি।

১৯৬৪ - জিম্মি ডড, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।

১৯৮৩ - আ. ক. ম. মুজতবা, বাংলাদেশী সংগীতশিল্পী, বেহালা ও বংশীবাদক।

১৯৮৭ - নূর হোসেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন তথা স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী।

১৯৯৩ - বাঙালি শিশু সাহিত্যিক ও ছড়াকার হরেন ঘটক। (জ.১৯০৪)

২০০৮ - মিরিয়াম মাকেবা, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার গায়ক, গীতিকার, অভিনেত্রী ও সমাজ কর্মী।

২০১২ - মারিয়ান লাইনস, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী, লেখক ও সুরকার।

দিবস

নূর হোসেন দিবস, (বাংলাদেশ)।

নিউজজি/হাআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers