শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

ফিচার

শুভ জন্মদিন টাবু

নিউজজি ডেস্ক  নভেম্বর ৪, ২০২৫, ১৮:৩০:১৩

260
  • ছবি : সংগৃহীত

টাবু (জন্ম: তাবাসসুম ফাতিমা হাশমী; ৪ নভেম্বর ১৯৭১) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি মূলত হিন্দি ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও তিনি অসংখ্য তেলুগু, তামিল, মালায়ালম, মারাঠি এবং বাংলা ভাষার ছায়াছবিতে কাজ করেছেন। তিনি হলিউড ছায়াছবিতেও অভিনয় করেছেন।

তিনি দু'বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং রেকর্ড সংখ্যক চারটি সমালোচক পুরস্কারসহ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১১ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে।

টাবু মাচিস (১৯৯৬), কালাপানি (১৯৯৬), কধল দেসম (১৯৯৬), বিরাসত (১৯৯৭), হু তু তু (১৯৯৯), কান্দুকোন্দাইন কান্দুকোন্দাইন (২০০০), অস্তিত্ব (২০০০), চাঁদনী বার (২০০১), মকবুল (২০০৩), চিনি কম (২০০৭), হায়দার (২০১৪), দৃশ্যম (২০১৫), এবং আন্ধাধুন (২০১৮) চলচ্চিত্রে অভিনয় করে সমাদৃত হন। তিনি কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্রে পার্শ্ব ভূমিকায় অভিনয় করেছেন, তন্মধ্যে রয়েছে কুলি নাম্বার ওয়ান (১৯৯১), বিজয়পথ (১৯৯৪), হকীকত (১৯৯৫), নিন্নে পেল্লাদাতা (১৯৯৬), জিৎ (১৯৯৬), সজন চলে সসুরাল (১৯৯৬), বর্ডার (১৯৯৭), চাচী ৪২০ (১৯৯৭), বিবি নাম্বার ওয়ান (১৯৯৯), হাম সাথ-সাথ হ্যাঁয় (১৯৯৯), হেরা ফেরি (২০০০), ফনা (২০০৬), জয় হো (২০১৪) ও গোলমাল অ্যাগেইন (২০১৭)। আন্তর্জাতিক অঙ্গনে তার কাজের মধ্যে রয়েছে নাট্যধর্মী দ্য নেমসেক (২০০৭) চলচ্চিত্রে মিরা নায়ার এবং অ্যাং লি'র ব্যবসাসফল রোমাঞ্চকর চলচ্চিত্র লাইফ অব পাই (২০১২)।

নিউজজি/হাআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers