রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

ফিচার

গুণী অভিনেতা কে এস ফিরোজের জন্মদিন আজ

নিউজজি ডেস্ক জুলাই ৭, ২০২৫, ১৩:০৫:০৩

92
  • ইন্টারনেট

ঢাকা: টিভি পর্দায় তার মুখটি দারুণ পরিচিত। সিনেমাতেও তার উপস্থিতি উল্লেখযোগ্য। তার সাবলীল অভিনয় ছড়ায় মুগ্ধতার আবেশ। তিনি কে এস ফিরোজ। আজ ৭ জুলাই বরেণ্য এই অভিনেতার জন্মদিন। শুভ জন্মদিন কে এস ফিরোজ।

গুণী এই অভিনেতার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরের মশাং গ্রামে। তবে তার জন্ম তার ঢাকার লালবাগে। তার বাবার নাম এ জে এম সাইদুর রহমান।  অবশ্য এলাকার মানুষ তার বাবাকে উজির মিয়া নামেই চিনতেন।

মঞ্চ নাটক দিয়ে শুরু হয়েছিল কে এস ফিরোজের অভিনয় জীবন। নাটদ্যল ‘থিয়েটার’র সাথে সম্পৃক্ত হয়ে অভিনয় শুরু করেন তিনি। এই দলের হয়ে তিনি অভিনয় করেছেন ‘সাত ঘাটের কানাকড়ি’, কিংলিয়ার’ ও ‘রাক্ষসী’নাটকে।

কে এস ফিরোজ টেলিভিশনে প্রথম অভিনয় করেন দিলারা জামানের স্বামী শফিউজ্জামানের রচনায় ও জামান আলী খানের প্রযোজনায় ‘দীপ তবুও জ্বলে’নাটকে। এতে তার বিপরীতে ছিলেন ডলি ইব্রাহীম।

১৯৬৭ সালে কে এস ফিরোজ বাংলাদেশে সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি নেন। ১৯৭৭ সালে মেজর পদে চাকরি থেকে অব্যাহতি নেন। তার আগে ১৯৭৪ সালের ১ নভেম্বর মাধবী’র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কে এসে ফিরোজের তিন মেয়ে। তারা হচ্ছেন নাদিয়া, সাদিয়া ও রাবেয়া জাহান ফিরোজ।

কে এস ফিরোজের প্রথম সিনেমা ‘লাওয়ারিশ। তবে সেভাবে নিয়মিত হননি বড় পর্দায়। সময় নিয়ে অভিনয় করেছেন আবু সাইয়ীদের ‘শঙ্খনাদ’, ‘ বাশি’, মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’তে।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers