শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ , ১৭ রমজান ১৪৪৭

ফিচার

আজ ১৭ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ১৩:০৭:১৩

258
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা-

ইতিহাস

৩৬৪ - রোমান সম্রাট জোভিয়ানের মৃত্যু।

১৬০০ - দার্শনিক ব্রুনোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

১৬১৮ - সম্রাট জাহাঙ্গীরের আমলের ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস রো ভারত ত্যাগ করেন।

১৮৫৪ - যুক্তরাজ্য কর্তৃক অরেঞ্জ ফ্রি স্টেটের স্বীকৃতি প্রদান।

১৮৫৯ - কবি বিহারীলাল চক্রবর্তীর মাসিক পত্রিকা পূণির্মা প্রথম প্রকাশিত হয়।

১৮৬৩ - মানবাধিকার প্রতিষ্ঠান,আন্তর্জাতিক রেড ক্রস কমিটি গঠিত হয়।

১৮৬৫ - আমেরিকান গৃহযুদ্ধ: অগ্রসরমান ইউনিয়ন বাহিনীর কাছ থেকে কনফেডারেটদের পলায়নের ফলে কলম্বিয়া আগুনে পুড়ে যায়।

১৮৭১ - ফরাসি-প্রুসিয়ান যুদ্ধে প্যারিস অবরোধ সমাপ্ত হওয়ার পর বিজয়ী প্রুসিয়ান বাহিনী প্যারিসে প্যারেড করে।

১৯১৫ - সন্ধ্যায় প্রচন্ড তুষার ঝড়ের কারণে ডেনমার্কের উপকূলস্থ নর্থসীতে জার্মানির জেপেলিন এল ফোর পতিত হয়।

১৯১৯ - বলশেভিকদের সাথে লড়াইয়ে সহায়তার জন্য ইউক্রেনীয় প্রজাতন্ত্র কর্তৃক ত্রিপক্ষীয় মৈত্রী এবং যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করা হয়।

১৯৩৩ - নিউজউইক ম্যাগাজিন প্রথম প্রকাশিত।

১৯৩৪ - বেলজিয়ামের রাজা প্রথম আলবার্ট পর্বত আরোহণের সময় পড়ে নিহত।

১৯৪৪ - ব্রিটিশ জাতীয় স্বাস্থ্যসেবা সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ।

১৯৪৮ - ইয়েমেনের বাদশা ইমাম ওয়াহিদকে হত্যা।

১৯৪৯ - চেইম ওয়েজমেন ইসরায়েলের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বপালন শুরু করেন।

১৯৫২ - বৃটেনের তৎকালীন প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল ঘোষণা করেন, বৃটেন পরমাণু বোমা তৈরি করেছে।

১৯৭৯ - চীন-ভিয়েতনাম যুদ্ধ শুরু।

১৯৯০ - পূর্ব জার্মানি বার্লিন প্রাচীরের ৬শ’ ফুট ভেঙে ফেলার ঘোষণা দেয়।

১৯৯৬ - ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৫৩ জন নিহত।

২০০৬ - দক্ষিণ ফিলিপাইনে প্রকাণ্ড ভূমিধসে কমপক্ষে ১,১২৬ জন নিহত হয়।

২০০৮ - কসোভো স্বাধীনতা ঘোষণা করে।

২০১৫ - হাইতিতে মারদি গ্রাস প্যারেডে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু হয় ও ৭৮ জন আহত হয়।

২০১৬ - তুরস্কের আংকারায় সেনাবাহিনীর একটি ব্যারাকে বিস্ফোরণ ঘটে ২৯ জনের প্রাণহাণি ও ৬১ জন আহত হয়।

জন্ম

১২০১ - নাসিরউদ্দিন আল-তুসি, পারস্যের জ্যোতির্বিজ্ঞানী, জীববিজ্ঞানী ও ধর্মতাত্ত্বিক। (মৃত্যু ১২৭৪)

১৬৫৩ - আর্কে‌ঞ্জেলো কোরেল্লি, ইতালীয় ভায়োলিনবাদক ও সুরকার। (মৃ. ১৭১৩)

১৭৫৪ - নিকোলাস বডিন, ফরাসি কার্টো‌গ্রাফার ও অভিযাত্রী। (মৃ. ১৮০৩)

১৭৭৫ - ডেভিড হেয়ার, বাংলায় ইংরেজি শিক্ষা প্রবর্তনের অন্যতম পথিকৃৎ।

১৮৪৮ - আলবার্ট গুস্তাফ ডালমান, সুইডিশ জল্লাদ। (মৃ. ১৯২০)

১৮৫৬ - ফেডারিক ইউজেন আইভস, ছবি মুদ্রণে হাফটোন প্রক্রিয়ার আবিষ্কারক।

১৮৮৮ - অটো ষ্টের্ন, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।(মৃ.১৯৬৯)

১৮৯০ - রোনাল্ড ফিশার, পরিসংখ্যানবিদ।

১৮৯৭ - প্রখ্যাত ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী জ্ঞানেন্দ্রনাথ রায়।(মৃ.১৯৭০)

১৮৯৯ - জীবনানন্দ দাশ, বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি।(মৃ.১৯৫৪)

১৯১৭ - অশোক মিত্র, ভারতীয় প্রশাসক, প্রাবন্ধিক, শিল্প ঐতিহাসিক, শিল্প সমালোচক, ভারতের প্রথম জনগণনা কমিশনার।

১৯১৭ - আবদেল রহমান বাদাউয়ি, মিশরীয় দার্শনিক ও কবি। (মৃ. ২০০২)।

১৯৩৬ - মাসুদ করিম, বাংলাদেশি একজন বিখ্যাত গীতিকার।

১৯৩৮ - ওয়াজি কাসিম, ফিলিস্তিনি রাজনীতিবিদ ও কূটনীতিক।

১৯৪৯ - মাহবুবে আলম, বাংলাদেশি আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল। (মৃ. ২০২০)

১৯৫১ - রশিদ মিনহাজ, পাকিস্তানি সৈনিক ও পাইলট। (মৃ. ১৯৭১)

১৯৬৩ - মাইকেল জর্ডান, মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা।

১৯৮৭ - অসীম ত্রিবেদী, ভারতীয় কার্টুন নির্মাতা।

এবি ডি ভিলিয়ার্স - দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার - জন্ম : ১৭ ফেব্রুয়ারি ১৯৮৩ সালে.!!

মৃত্যু

৩৬৪ - রোমান সম্রাট জোভিয়ান (জন্ম ৩৩১)

১৩৩৯ - অস্ট্রিয়ার ডিউক অটো (জন্ম ১৩০১)

১৩৭১ - বুলগেরিয়ার সম্রাট ইভান আলেক্সান্ডার

১৪০৫ - মোঙ্গল সর্দার তৈমুরলঙের মৃত্যু।

১৬০০ - জর্দানো ব্রুনো, ইতালীয় গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক (জন্ম ১৫৪৮)

১৬৫৯ - আবেল সের্ভি‌য়ান, ফরাসি রাজনীতিবিদ, অর্থমন্ত্রী (জন্ম ১৫৯৩)

১৬৭৩ - ফরাসি নাট্যকার মলিয়েরের মৃত্যু হয়।

১৭৬৮ - আরথার অনস্লো, ইংরেজ আইনজীবী ও রাজনীতিবিদ, হাউস অফ কমন্সের স্পিকার (জন্ম ১৬৯১)

১৮২৭ - সুইজারল্যান্ডের জ্ঞান তাপস, শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক জন হেনির পেস্টাল€জি পরলোকগমন করেন।

১৮৫৬ - হেনরিক হাইন, জার্মান সাংবাদিক ও কবি (জন্ম ১৭৯৭)

১৮৯০ - টাইপরাইটারের উদ্ভাবক ক্রিস্টোফার ল্যাথাম শোলসের মৃত্যু হয়।

১৯১২ - এডগার ইভান্স, ওয়েলশ নাবিক ও অভিযাত্রী (জন্ম ১৮৭৬)

১৯৬১ - শিক্ষাবিদ ও আইনজ্ঞ অতুলচন্দ্র গুপ্তের মৃত্যু হয়।

১৯৭০ - নোবেলজয়ী হিব্রু কথাশিল্পী শামুয়েল আগনোনের মৃত্যু হয়।

১৯৮৩ - অশোক কুমার সরকার খ্যাতনামা বাঙালি সাংবাদিক ও সম্পাদক।(আনন্দবাজার পত্রিকা) (জ.০৭/১০/১৯১২)

১৯৮৪ - বিচারপতি রমাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।

১৯৮৮ - কারপুরি ঠাকুর, ভারতীয় রাজনীতিবিদ, বিহারের ১১তম মুখ্যমন্ত্রী (জন্ম ১৯২৪)।

২০০৮ - নায়ক মান্না, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা (জন্ম ১৯৬৪)।

২০১৬ - মুহাম্মাদ হাসনাইন হাইকল, মিশরীয় সাংবাদিক (জন্ম ১৯২৩)

২০২০ - ‘কাট-কপি-পেস্টের’ জনক টেসলার।

২০২২ - ভারতীয় বাঙালি ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। (জ.১৯৫১)

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন