রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

বিনোদন

দ্বিতীয় সংসারও ভাঙলো ‘বেবিডল’ গায়িকা কনিকার

নিউজজি ডেস্ক  নভেম্বর ৪, ২০২৬, ১৬:৪৭:২৬

73
  • ছবি : সংগৃহীত

ঢাকা: চার বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে স্বামী গৌতম হাথিরামানির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়িকা কনিকা কাপুর। মঙ্গলবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজেই এ খবর জানান তিনি। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো সংসার ভাঙল ‘বেবি ডল’খ্যাত এই সংগীতশিল্পীর।

পোস্টে কনিকা লেখেন, অনেক ভেবেচিন্তেই স্বামী ও তিনি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে গৌতমের আগামী দিনের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি। পাশাপাশি জীবনের নতুন অধ্যায়ে সবার ভালোবাসা ও সহযোগিতা চেয়েছেন। এ সময় ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধও করেন গায়িকা।

তবে বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ নিয়ে মুখ খোলেননি কনিকা। মুম্বাই মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুজনের ব্যস্ত পেশাগত জীবনই তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরির অন্যতম কারণ। কাজের প্রয়োজনে কনিকাকে প্রায়ই বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হতো। অন্যদিকে ব্যবসায়ী গৌতম নাইজেরিয়ার লোগোসে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় স্ত্রীকে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না।

গুঞ্জন উঠেছে গায়িকা লোগোসে থাকতে চাননি বলে তাদের বিচ্ছেদ হয়েছে। প্রায় ১৫ বছরের বন্ধুত্ব ছিল কনিকা ও গৌতমের। ২০২১ সালের আগস্টে গায়িকাকে বিয়ের প্রস্তাব দেন গৌতম। ২০২২ সালের ২০ মে লন্ডনে এক জমকালো আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এর আগে মাত্র ১৮ বছর বয়সে ১৯৯৮ সালে লন্ডন প্রবাসী চিকিৎসক ড. জাসপ্রীত সিং চান্দোককে বিয়ে করেছিলেন কনিকা। সেই সংসারে তাঁদের তিনটি সন্তান রয়েছে। দীর্ঘ ১৪ বছর পর ২০১২ সালে জাসপ্রীতের সঙ্গে তার প্রথম বিচ্ছেদ ঘটে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers