রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

বিনোদন

নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তি লাগে ফারিয়ার

নিউজজি ডেস্ক  নভেম্বর ৪, ২০২৬, ১৫:১১:৩১

95
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। পর্দায় নিজের অভিনয় দেখতে কোনো আপত্তি না থাকলেও নিজের সাক্ষাৎকার দেখতে বেশ অস্বস্তি বোধ করেন তিনি। এমনকি ফেসবুকে নিজের সাক্ষাৎকার সামনে এলেও তা এড়িয়ে চলেন। সম্প্রতি নিজের এই অভ্যাসের কথা জানিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শবনম ফারিয়া জানান, বিভিন্ন পেজ থেকে তাঁর সাক্ষাৎকার ফেসবুক ফিডে ভেসে উঠলে তিনি বিব্রত বোধ করেন। এ কারণে সেগুলো না দেখার জন্য ‘ইন্টারেস্টেড নই’ অপশন নির্বাচন করেন।

নিজের সাক্ষাৎকার এড়িয়ে চলার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, এ কারণেই কোনো পডকাস্টে অংশ নিতে আগ্রহী নন। কারণ, একবার পডকাস্টে গেলে পরবর্তী তিন মাস ধরে সেই সাক্ষাৎকারের বিভিন্ন অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে হয়। বিষয়টি তাঁর কাছে বেশ অস্বস্তিকর ও বিব্রতকর মনে হয়।

শবনমের এই স্বীকারোক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। তবে অভিনেত্রীর নিজের সাক্ষাৎকার দেখতে অস্বস্তি হলেও তাঁর ভক্তদের কাছে বিষয়টি একেবারেই উল্টো। মন্তব্যের ঘরে অনেকেই জানিয়েছেন, শবনমের কথা শুনতে তাঁদের ভালো লাগে। একজন লিখেছেন, ‘কি বলেন, আমার তো আপনার কথা শুনতে ভালোই লাগে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনার কথাগুলো সুন্দর, ভালো লাগে।’

উল্লেখ্য, টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু করেন শবনম ফারিয়া। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। এরপর ছোটপর্দায় একের পর এক কাজ করে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

২০১৮ সালে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে শবনম ফারিয়ার। প্রথম চলচ্চিত্রেই অভিনয়ের স্বীকৃতি পান তিনি। এ সিনেমায় অভিনয়ের জন্য বাচসাস পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী এবং মেরিল-প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পীর সম্মান অর্জন করেন।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers