রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

বিনোদন

দুর্গাপূজার বিশেষ বার্তা নিয়ে প্রকাশিত হল অডিও ভিজুয়াল ‘মহাদুর্গা’

নিউজজি প্রতিবেদক  অক্টোবর ১৬, ২০২৬, ১৬:৪৬:০১

186
  • দুর্গাপূজার বিশেষ বার্তা নিয়ে প্রকাশিত হল অডিও ভিজুয়াল ‘মহাদুর্গা’

দেবী দুর্গার মহিমা, নারীশক্তি, মানবতা ও নারীর ক্ষমতায়নের বার্তা নিয়ে প্রকাশিত হয়েছে বিশেষ অডিও-ভিজ্যুয়াল মিউজিক্যাল প্রজেক্ট ‘মহাদুর্গা’। আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় গানজানালা ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।

বাংলা শাস্ত্রীয়, লোকজ ও আধুনিক সংগীতের সমন্বয়ে নির্মিত এই প্রযোজনায় দেবী দুর্গার বিভিন্ন রূপ ও মহিমার পাশাপাশি ন্যায়, সাহস এবং নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিকীরূপে প্রতিবাদের বার্তা তুলে ধরা হয়েছে। বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতাকে আধুনিক সংগীত ও দৃশ্যশিল্পের মাধ্যমে উপস্থাপন করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

‘মহাদুর্গা’র গীতিকার সঞ্জীবন চক্রবর্তী, সুরকার ভবসিন্ধু সরকার এবং সংগীত প্রযোজক শামীম হাসান। ভিডিও পরিচালনা করেছেন অনিক কান্তি সরকার। চিত্রগ্রহণে রয়েছেন রফিকুল ইসলাম এবং সম্পাদনা ও রং-বিন্যাস করেছেন ফকরুল ইসলাম।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ভবসিন্ধু সরকার, দোলা অধিকারী, শুভ্র সরকার, মৌমিতা বিশ্বাস, এসডি সাগর, সিক্তা সাহা, সোহাগ চন্দ্র সাহা ও তন্বী সাহা। কোরাসে অংশ নিয়েছেন সঞ্চয় সরকার, সুস্মিতা মন্ডল, স্বর্ণালী সরকার তৃষা, শ্রাবণী মৃধা, স্নিগ্ধ বিশ্বাস, অজয় চৌধুরী এবং শিমুল সরকার।

কেন্দ্রীয় চরিত্র হিসেবে শিশুশিল্পী ‘আইরা’’ দেবী দুর্গার কুমারী রূপে অভিনয় করেছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় শিশুশিল্পী প্রিয়মকে গানের বাইরে এবারই প্রথম একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তাছাড়া সাধক রূপে পিযুষ দত্ত ও গীতিকার সঞ্জীবন চক্রবর্তীকেও দেখা গেছে গানটির ভিজ্যুয়ালে।

‘মহাদুর্গা’র প্রধান পৃষ্ঠপোষক সীমা চক্রবর্তী ও ভক্তি সরকার। গানটির প্রযোজনা সহযোগী হিসেবে রয়েছে রূপম জুয়েলার্স এবং অডিও-ভিজ্যুয়াল প্রজেক্টটির বিশেষ সহযোগিতায় করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। হেরিটেজ পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির। জনসংযোগের দায়িত্বে রয়েছেন আপেল আকবর ও এরশাদুল হক টিংকু (কুল এক্সপোজার)।

গানটি প্রকাশিত হয়েছে গানজানালা ইউটিউব চ্যানেলে। সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বয়ে ‘মহাদুর্গা’ বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও নারীশক্তির বার্তা দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা রাখে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers