রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ

নিউজজি ডেস্ক  অক্টোবর ৩, ২০২৬, ১২:৪৯:২০

190
  • ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতীর পর আবারও নতুন গানের কন্ঠ দিয়েছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। গীতিকার শেখ আলমাছ’র কথায় এবং এফএ প্রিতমের সুর-সংগীতে ‘লোকে বলে ভুল’ শিরোনামের গানটির মিক্স মাস্টার করেছেন ওয়াহেদ শাহীন। সানির সাথে গানটিতে কন্ঠও দিয়েছেন এফএ প্রিতম। ইতিমধ্যেই গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে।

আগামী ১৫ অক্টোবর সানি আজাদের জন্মদিনে গানটি প্রকাশ করবে ‘সুরবিন্দু মিউজিক’। এমনটাই জানিয়েছেন সানি আজাদ।

তিনি বলেন, ব্যক্তিগত ব্যস্ততার কারনে দীর্ঘ প্রায় ১ বছর নতুন কোনো গান প্রকাশ করা হয়নি। আবারও গানে ফিরছি। গানটির কথাগুলো অনেক সুন্দর। প্রিতমও গানটির অসাধারণ মিউজিক করেছেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে। এখন থেকে নিয়মিতই গান প্রকাশ করবো। এছাড়াও আরও বেশ কয়েকটি গান প্রকাশের প্রস্তুতি চলছে।

গীতিকার শেখ আলমাছ বলেন, সানি আজাদ গানটি অসাধারণ গয়েছেন। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers