রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

আসছে ‘পঞ্চায়েত ৫’, জানালেন নির্মাতা

নিউজজি ডেস্ক  সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৫:২৩:১৩

81
  • সংগৃহীত

ঢাকা: অ্যাকশন ও থ্রিলারনির্ভর ওয়েব সিরিজের ভিড়ে গ্রামীণ জীবনের সহজ-সরল গল্প তুলে ধরে আলাদা জায়গা করে নিয়েছে ‘পঞ্চায়েত’। দীপক কুমার মিশ্র পরিচালিত এই জনপ্রিয় সিরিজ ইতোমধ্যে চারটি সিজন পেরিয়েছে। প্রতিটি কিস্তিই দর্শকদের কাছ থেকে পেয়েছে ব্যাপক সাড়া। সিরিজের সচিব, প্রধান জি, প্রহ্লাদ চা, বনরাকস ও বিকাশের মতো চরিত্রগুলোও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

সিরিজটির ভক্তদের জন্য এবার সুখবর দিয়েছেন নির্মাতা দীপক কুমার মিশ্র। তিনি জানিয়েছেন, ‘পঞ্চায়েত ৫’-এর সম্পাদনার কাজ বর্তমানে চলছে। নতুন সিজনের নির্দিষ্ট মুক্তির তারিখ এখনো চূড়ান্ত না হলেও অক্টোবর অথবা নভেম্বরের মধ্যে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই বর্তমানে ব্যস্ত সময় পার করছে পুরো টিম।

আর দ্বিতীয় সুখবরটি হলো, এখানেই শেষ হচ্ছে না ‘পঞ্চায়েত’। এক সাক্ষাৎকারে দীপকের কাছে জানতে চাওয়া হয়, পঞ্চম সিজনেই কি শেষ হচ্ছে ফুলেরা গ্রামের গল্প? জবাবে তিনি বলেন, ‘না। এরকম কিছু আমরা এখনো ভাবিনি।’ অর্থাৎ, তাদের চিন্তা-ভাবনায় আরও সিজনের পরিকল্পনা রয়েছে।

দীপক জানান, পঞ্চম সিজনে সবগুলো চরিত্রের জীবনেই পরিবর্তন দেখা যাবে। নির্বাচনের পর ফুলেরা গ্রামের মানুষের জীবন কেমন, হেরে যাওয়া প্রধানজির জীবন কোন দিকে এগোবে, সেসব থাকবে গল্পে। আর সচিবের গল্পটাও এবার অনেকদূর এগোবে বলে জানান নির্মাতা।

উল্লেখ্য, এই সিরিজের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, ফয়সাল মালিক, সানভিকা, অশোক পাঠক, পঙ্কজ ঝা, দুর্গেশ কুমার প্রমুখ। সিরিজটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers