বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

‘পরীকে দেখতে পরীর মতোই লাগে’

নিউজজি ডেস্ক  সেপ্টেম্বর ১, ২০২৬, ১৬:১৬:৫৩

189
  • সংগৃহীত

ঢাকা: চিত্রনায়িকা পরীমনির আসল নাম শামসুন্নাহার স্মৃতি। তবে রুপালি পর্দায় ‘পরীমনি’ নামেই তার পরিচিতি। দর্শক-ভক্তদের কাছেও তিনি এই নামেই বেশি জনপ্রিয়। নামের মতোই তার রূপেও যেন পরীর ছোঁয়া—এমন মন্তব্য প্রায়ই শোনা যায় দর্শক ও সমালোচকদের কাছ থেকে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি ছবি শেয়ার করেছেন পরীমনি। ছবিগুলোতে গোলাপি পাড়ের সাদা শাড়িতে দেখা গেছে তাকে। খোলা চুল, হাতে ও কানে হালকা গয়না—সাদামাটা সাজেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। সাধারণ সাজেও তার মোহনীয় উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।

ছবিগুলো তুলেছেন পরী নিজেই । কোথাও লাজুক মুখে উচ্ছ্বল হাসি, কোথাও বিশাল আকাশের পানে বাড়িয়ে দিয়েছেন হাত। প্রাকৃতিক পরিবেশে ধারণ করা ছবিগুলো দেখে পরী-ভক্তরাও বেশ আনন্দিত। তার রূপের বন্দনা করতে কার্পণ্য করছেন না।

এক ভক্ত লিখেছেন, ‘পরীকে দেখতে পরীর মতোই লাগে’; আরেকজন লিখেছেন, ‘আকাশ থেকে নেমে এসেছে ডানা কাঁটা সাদা পরী’; অন্য এক ভক্তের মন্তব্য, ‘পরী আছে, কেবল ডানা দুখানা দরকার’; আরেক অনুসারী লিখেছেন, ‘শাড়ি সাদা, সাজও সাদা; দেখতে একেবারে নিষ্পাপ পরী’।

ছবিগুলো আপলোডের পর মাত্র তিন ঘণ্টায় পোস্টে প্রতিক্রিয়ার সংখ্যা ছাড়িয়েছে ৪১ হাজার। আর মন্তব্য করেছেন প্রায় চার হাজার মানুষ। শেয়ারও হচ্ছে শত শত। বোঝাই যাচ্ছে, সাদামাটা সাজে পরীর স্নিগ্ধতায় মুগ্ধ হচ্ছেন নেটিজেনরা।

উল্লেখ্য, অভিনয়ে আপাতত অনিয়মিত পরীমনি। সময় দিচ্ছেন নিজের পোশাক ব্র্যান্ডে। সেখানেই তার ব্যস্ততা বেশি। আর দুই সন্তান নিয়েও আছে পারিবারিক ব্যস্ততা। পরীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে, ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য়।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers