রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

১০৪ জ্বরেও শুটিং অভিনেত্রীর, হাসপাতালে ভর্তির পর যা জানা গেল

নিউজজি ডেস্ক  আগস্ট ৮, ২০২৬, ১৭:৪৯:২৬

93
  • সংগৃহীত

ঢাকা: ‘বালিকা বধূ’ খ্যাত টলিউড অভিনেত্রী অবিকা গৌর। টানা পাঁচ দিন ১০৩ থেকে ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে শুটিং করেছেন তিনি। ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অবশেষে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী।

অবিকার স্বামী মিলিন্দ চান্দওয়ানি সামাজিকমাধ্যমে জানিয়েছেন, শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও পেশাগত প্রতিশ্রুতি বজায় রাখতে ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে শুটিং চালিয়ে গেছেন তিনি।

একটি আবেগঘন ভিডিও বার্তা পোস্ট করে মিলিন্দ ভক্তদের কাছে অবিকার দ্রুত আরোগ্যর জন্য প্রার্থনার আবেদন জানিয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে মিলিন্দ চান্দওয়ানি জানান, গত পাঁচ দিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন অবিকা। কিন্তু নিজের শারীরিক কষ্টের চেয়েও অন্যদের সময় ও কাজকে বেশি প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী।

অবিকার টিমের এক সদস্য জানান, অবিকা ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না। কোনও খাবার খেতে না পেরে কেবল ওরস খেয়েই দিনভর শুটিং চালিয়েছেন।

উল্লেখ্য, ‘বালিকা বধূ’ ধারাবাহিকে আনন্দীর চরিত্রে অভিনয় করে অল্প বয়সেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন অবিকা গোর। পরবর্তীতে একাধিক টেলিভিশন ধারাবাহিক ও অনুষ্ঠানে কাজ করেছেন তিনি।

২০২০ সালে মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন অবিকা। ২০২৫ সালের জুন মাসে তাদের বাগদান হয়। এরপর একই বছরের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers