রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

আবারো জুটি বাঁধছেন শাকিব-ইধিকা

নিউজজি ডেস্ক  আগস্ট ৮, ২০২৬, ১৬:৪৮:০২

160
  • সংগৃহীত

দুই সিনেমা, দুই সুপারহিট। একসাথে পর্দায় এলেই যেন দর্শকদের বাড়তি উন্মাদনা তৈরি হয়। তাই নতুন সিনেমার ঘোষণা আসতেই আবারও শাকিব খান ও ইধিকা পালের জুটিকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। গুঞ্জন উঠেছে, নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে আবারও দেখা যেতে পারে এই জনপ্রিয় জুটিকে।

ইতোমধ্যে সিনেমাটিতে শাকিব খানের অভিনয় নিশ্চিত করেছেন নির্মাতা। তবে নায়িকা কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, এখনও কোনো অভিনেত্রীর সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়নি। তবে সম্ভাব্য নায়িকাদের তালিকায় কলকাতার অভিনেত্রী ইধিকা পাল রয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

শাকিব খান ও ইধিকা পাল প্রথম জুটি বাঁধেন ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায়। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। এরপর ২০২৫ সালে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমাতেও তাদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়ায়। প্রযোজকের দাবি, ছবিটি ঢালিউডের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।

জানা গেছে, বর্তমানে ‘নিঃস্ব’ সিনেমার চিত্রনাট্যের শেষ পর্যায়ের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবর থেকে শুটিং শুরু হবে।

পরিচালক জানিয়েছেন, নতুন সিনেমাতেও শাকিব খানকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে। তবে গল্প ও উপস্থাপনায় থাকবে নতুনত্ব। ছবিটি আগামী বছরের রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মাণ করা হচ্ছে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers