বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

মরক্কোর ফুটবলারের সাথে প্রেমের গুঞ্জনে যা বললেন নোরা

নিউজজি ডেস্ক  আগস্ট ৫, ২০২৬, ১১:৩১:৩৫

287
  • সংগৃহীত

ঢাকা: বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি মরক্কোর জনপ্রিয় গোলকিপার ইয়াসিন বোনোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে নিজের অবস্থান জানিয়েছেন। কয়েক মাস ধরে তাদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে আলোচনা চললেও নোরা দাবি করেছেন, বোনো তার শুধুই একজন ঘনিষ্ঠ বন্ধু।

সম্প্রতি ‘দ্য ক্রিস ফেইড শো’-তে অতিথি হয়ে নোরা ফাতেহির কাছে বোনোর সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি হাসিমুখে বলেন, ‘হ্যাঁ, সে আমার বন্ধু।’ পাশাপাশি বোনোর প্রশংসা করে তিনি বলেন, ইয়াসিন বোনো অসাধারণ একজন মানুষ এবং বিশ্বের অন্যতম সেরা গোলকিপার।

নোরা আরও স্পষ্ট করেন, তাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে কোনো বিষয় নেই।

সাক্ষাৎকারে বোনোর প্রসঙ্গে কথা বলতে গিয়ে নোরাকে কিছুটা লাজুক ভঙ্গিতে হাসতে দেখা যায়। এ সময় অনুষ্ঠানের এক সহ-সঞ্চালক মন্তব্য করেন, নোরা ও বোনোকে একসঙ্গে দারুণ মানাবে। মন্তব্যটি শুনে নোরা কিছুটা বিব্রত হলেও তিনি জানান, দীর্ঘদিন ধরেই বোনোকে চেনেন এবং কয়েক মাস আগে তাদের মধ্যে আবার যোগাযোগ শুরু হয়েছে।

মরক্কোর কাসাব্লাংকায় তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশের পর থেকেই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এতদিন নোরা বা বোনো কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

বর্তমানে ইয়াসিন বোনো সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল এবং মরক্কো জাতীয় দলের গোলকিপার হিসেবে খেলছেন। পেনাল্টি ঠেকানোর দক্ষতার জন্য বিশ্ব ফুটবলে তিনি ব্যাপক প্রশংসিত।

এদিকে, সাম্প্রতিক সময়ে মরক্কোর গণমাধ্যমে বোনোর ব্যক্তিগত জীবন নিয়েও নানা গুঞ্জন ছড়িয়েছে। স্ত্রী ইমানে খাল্লাদের সঙ্গে তার দূরত্ব ও বিচ্ছেদের খবর প্রকাশিত হলেও এ বিষয়ে বোনো বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ২০১৬ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ইশাক নামে এক পুত্রসন্তান রয়েছে। সূত্র: এনডিটিভি

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers