বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

রাজধানীতে আজ দুই উন্মুক্ত কনসার্ট, থাকছেন যেসব শিল্পী

নিউজজি ডেস্ক  আগস্ট ৫, ২০২৬, ১১:২৫:১৯

107
  • সংগৃহীত

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ (৫ আগস্ট) রাজধানী ঢাকায় আয়োজন করা হয়েছে দুটি বড় উন্মুক্ত কনসার্ট। গণতন্ত্র, ঐক্য এবং জুলাই আন্দোলনের চেতনাকে সংগীতের মাধ্যমে তুলে ধরতেই এই আয়োজন। দুটি অনুষ্ঠানই সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামে কনসার্টের আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। এতে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর এবং নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান পরিবেশনা করবে।

এ ছাড়া একক শিল্পী হিসেবে মঞ্চ মাতাবেন আসিফ আকবর, র‍্যাপার সেজান, পারশা মাহজাবীন ও কাজী আহনাফ তাহমীদ।

অন্যদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় আয়োজিত এ কনসার্টে গান পরিবেশন করবে মাইলস, ওয়ারফেজ, ডিফরেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস ও রে রে। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে দুপুর ১টায়।

আয়োজকদের ভাষ্য, জুলাই আন্দোলনের চেতনা ও আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং সংগীতের মাধ্যমে মুক্তি, ঐক্য ও গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দিতেই এই দুই কনসার্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান দুটিকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রস্তুতির কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers