বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

ডিজিটাল ফিকশনের সিক্যুয়াল ঈরা’র পদ্ম ২

নিউজজি ডেস্ক  আগস্ট ২, ২০২৬, ২০:১৪:৩৪

145
  • ডিজিটাল ফিকশনের সিক্যুয়াল ঈরা’র পদ্ম ২

ঢাকা: কবি ও প্রাবন্ধিক স্যামুয়েল হকের চিত্রনাট্যে, নির্মাতা পথিক সাধনের ডিজিটাল ফিকশনের সিক্যুয়াল “ঈরা'র পদ্ম ২” আসছে আগামী ৬ আগস্ট জি-সিরিজের ডিজিটাল প্লাটফর্মে। স্যামুয়েল হকের অপ্রকাশিত উপন্যাস “ঈরার পদ্ম” অবলম্বনে নির্মিত হয়েছে এই ডিজিটাল ফিকশন।

গতকাল শনিবার জি-সিরিজ কার্যালয়ে নাটকটি নিয়ে  সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, কলাকুশলী খাইরুল বাসার, সাদনিমা বিনতে নোমান, কচি খন্দকার, নির্মাতা পথিক সাধন এবং জি-সিরিজের কর্ণধার ও প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।

সাংবাদিকরা জানতে চান, ঈরা’র পদ্মের প্রথম পর্বের পর ২য় সিক্যুয়াল করার আগ্রহ কেন? এ বিষয়ে প্রযোজক নাজমুল হক ভূঁইয়া বলেন, ইতোমধ্যে প্রথম পর্বে ব্যাপক দর্শক সাড়া পাওয়া গেছে। নানা মাধ্যমে দর্শকরা আরো সিক্যুয়েল দেখার আগ্রহ প্রকাশ করছেন। এসব বিবেচনায় ২য় পর্বের আয়োজন। যদি দর্শক আগ্রহ ও প্রত্যাশা থাকে পর্ব চলামান থাকতে পারে। পদ্মের মত মত কিছুটা খামখেয়ালি, সংসার বিমুখ ও বাউলিপনা চরিত্রকে ঘিরে নাটক তৈরির আগ্রহ সম্পর্কে প্রযোজক বলেন, ভারতবর্ষের আবহমান ও প্রধানতম দর্শন বাউল স্বভাব, চিন্তা, জীবনযাপন ও শিক্ষা। এই উপমহাদেশের সাহিত্য ও সংস্কৃতিতে এইসব চরিত্র নানা সময়ে এসেছে। মানুষের সমাদরও পেয়েছে।

নির্মাতা পথিক সাধন জানান এই নাটকটি নির্মাণে তিনি পর্যাপ্ত মনোযোগ দেয়ার চেষ্টা করছেন। কলাকুশলীরা তাকে সহযোগিতা করেছেন। প্রথম পর্বের ব্যাপক দর্শক সমাদর তাকে দ্বিতীয় পর্বের উৎসাহ যুগিয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন খাইরুল বাসারকে জিজ্ঞেস করা হয় এমন একটি চরিত্রে তার অভিনয় আগ্রহ নিয়ে। তিনি জানান, পদ্ম চরিত্রের বাউলিপনা স্বভাব ও বোহেমেনিয়ান আচরণের ছায়া তিনি দেখতে পান তার বিশ্ববিদ্যালয় জীবনের চাল চলনে। ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ও খেয়ালি-হেয়ালি চলনই তিনি একসময় যাপন করেছেন। ঈরা’র চরিত্রে অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান জানান এমন একটি চরিত্র যে কোন অভিনেত্রীর জন্যে অনেক কাংখিত। তার চেষ্টা ছিল চরিত্রের গভীরে ঢোকার।

বাউলিপনা ও স্বাধীন ইচ্ছা চালিত এক যুবককে জীবন সংসারে সুতোয় বাঁধতে চাওয়ার এক রোমান্টিক গল্প ও ফিকশন “ঈরা'র পদ্ম”।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers