শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

বিনোদন

জন্মদিনে ভিন্ন রূপে প্রিয়াঙ্কা চোপড়া

নিউজজি ডেস্ক  জুলাই ১৮, ২০২৬, ১৪:২১:৩৩

70
  • সংগৃহীত

ঢাকা: ভারতীয় বংশোদ্ভূত হলেও প্রিয়াঙ্কা চোপড়া এখন বিশ্বজুড়ে পরিচিত এক আন্তর্জাতিক তারকা। অভিনয় প্রতিভা দিয়ে তিনি তৈরি করেছেন নিজের আলাদা অবস্থান। আজ এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। আর বিশেষ এই দিনে প্রকাশ্যে এসেছে তার এক নতুন ও ভিন্নধর্মী লুক।

প্রিয়াঙ্কার এই নতুন রূপ সামনে এনেছেন নির্মাতা এস এস রাজামৌলি। তার আসন্ন সিনেমা ‘বারাণসী’-তে ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। জন্মদিন উপলক্ষে ছবিটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তার চরিত্রের দুটি বিশেষ স্থিরচিত্র।

‘বারাণসী’র অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রিয়াঙ্কার ছবির সঙ্গে লেখা হয়েছে, নতুন অভিযান, নতুন আবিষ্কার আর বিস্তৃত যাত্রার ইঙ্গিত।

প্রকাশিত প্রথম ছবিতে এক রহস্যময় ও শক্তিশালী চরিত্রে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। কালো করসেট ধাঁচের পোশাক, স্বচ্ছ লম্বা হাতা, এলোমেলো খোঁপা, স্মোকি আই মেকআপ এবং সবুজ পান্নার দুল তার সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। পোস্টারে তার তীক্ষ্ণ দৃষ্টিই নজর কেড়েছে সবচেয়ে বেশি।

অন্যদিকে দ্বিতীয় ছবিতে সম্পূর্ণ ভিন্ন আবহে হাজির হয়েছেন এই অভিনেত্রী। সাদা ক্রপ টপ, বেইজ রঙের ঢিলেঢালা শার্ট ও কালো কার্গো প্যান্টে তাকে দেখা গেছে প্রাণবন্ত ভঙ্গিতে। ছবির পেছনে পাহাড়, সবুজ প্রান্তর এবং জেব্রা-জিরাফের উপস্থিতি তৈরি করেছে অ্যাডভেঞ্চারের আবহ।

'বারাণসী'তে প্রিয়াঙ্কা চোপড়া। এ ছবিটিও প্রকাশ করা হয়েছে তার জন্মদিন উপলক্ষে।

সিনেমায় প্রিয়াঙ্কার চরিত্রটিকে নির্মাতারা বর্ণনা করেছেন—একজন দুর্ধর্ষ, বিশ্বভ্রমণকারী নারী হিসেবে; যিনি একই সঙ্গে শক্তিশালী, সংবেদনশীল ও মনে রাখার মতো।

‘বারাণসী’র প্রকাশিত স্থিরচিত্র ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রিয়াঙ্কার নতুন লুক দেখে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তিনি কি ছবিতে প্রধান খলনায়িকার ভূমিকায় থাকছেন? আবার অনেকে তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের প্রশংসা করে বলেছেন, এত বছর পরও তিনি নিজের সেরাটা ধরে রেখেছেন।

‘আরআরআর’-এর আন্তর্জাতিক সাফল্যের পর বড় পরিসরের নতুন সিনেমা নিয়ে ফিরছেন নির্মাতা এস এস রাজামৌলি। বিশাল বাজেট ও জমকালো আয়োজনে নির্মিত হচ্ছে ‘বারাণসী’। ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।

পৌরাণিক কাহিনি, ভারতীয় লোকজ উপাদান এবং টাইম ট্রাভেলের মতো কল্পবৈজ্ঞানিক ভাবনার সমন্বয়ে তৈরি হচ্ছে এই অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা। ধারণা করা হচ্ছে, আগামী বছরের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত এই ছবি।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers