বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ , ৭ জুমাদাউস সানি ১৪৪৮

বিনোদন

‘মেসিরা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

নিউজজি ডেস্ক  জুলাই ৮, ২০২৬, ১৬:২৪:০৩

107
  • ‘মেসিরা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

ঢাকা: আর্জেন্টিনা ফুটবল দলের কড়া সমর্থক জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ রিতা পূর্ণিমা। সামাজিকমাধ্যমে ভাগ করে নেন দলটির প্রতিটি জয়ের অনুভূতি। গতকাল মঙ্গলবারের কষ্টে পাওয়া জয় নিয়েও সরব তিনি।

মিশরের বিরুদ্ধে জিতে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলে নিজের ফেসবুকে সাদা-আকাশী জার্সিতে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন নায়িকা। পর্দার ভি চিনহ দেখিয়ে করেছেন উল্লাস।

ক্যাপশনে লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত। যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’

মিশরের সঙ্গে আয়োজিত ম্যাচের ৭৮ মিনিটেও ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। ওই সময়টা সমর্থকদের পরিস্থিতিও ছিল ত্রাহি ত্রাহি। ঢাকা মেইলকে পূর্ণিমা বললেন, অন্যদের মতো আমারও একই অবস্থা ছিল।

তারকাদের অনেকে উড়ে চলে গেছেন খেলা দেখতে। স্টেডিয়ামে বসে উপভোগ করছেন মেসির যাদু। কেউ কেউ কোয়ার্টার ফাইনাল দেখতে যাবেন। তবে সেরকম পরিকল্পনা নেই পূর্ণিমার। জানালেন, ঘরে বসেই উপভোগ করতে চান এবারের বিশ্বকাপ।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers