বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

বিনোদন

আর্জেন্টিনার সমর্থক হলেও মিসরের জয় চান বর্ষা

নিউজজি ডেস্ক  জুলাই ৭, ২০২৬, ১৬:২৯:৪৬

81
  • সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে মিসরের। আর্জেন্টিনার সামনে মিসর কতটা সুবিধা করতে পারবে, সেটা সময়ই বলে দেবে। তার আগেই  মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে দাঁড়িয়ে চিত্রনায়িকা বর্ষা জয় চাইছেন মোহাম্মদ সালাহর দলের।

চিত্রনায়িকা খাদিজা পারভীন বর্ষা। ফুটবলে আর্জেন্টিনা দলের সমর্থক তিনি। এক কথায বলা যায়, কট্টর সমর্থক। কেননা আর্জেন্টিনাকে সমর্থন করতে গিয়ে তিনি দেশটির জাতীয় দলের জার্সিও গায়ে চাপিয়েছেন। অথচ আজকের খেলায় তিনি আর্জেন্টিনা মিসরের খেলায় তিনি আর্জেন্টিনা বিপক্ষে অবস্থান নিয়েছেন। তিনি আজ মিসরের সমর্থক। জয় চান মিসরের।

ফেসবুক পোস্টে বর্ষা লিখেছেন, ‘আজকে প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না, কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক। আমিন।’

তবে বর্ষার এমন পোস্টে ভক্তরা বিরক্তই হয়েছেন। অনেকেই বলছেন, খেলা একটা বিনোদনের অংশ। এখানে ধর্ম টানছেন কেন? আরেকজন বলছেন, কীসের মধ্যে কী ঢুকিয়ে দিল!

তবে এসব মন্তব্যকে মোটেও পাত্তা দিচ্ছেন না বর্ষা।

ব্যবসায়ী ও চিত্রনায়ক স্বামী অনন্ত জলিলের প্রযোজিত ছবি ছাড়া অন্য কারও ছবিতে অভিনয়ে দেখা যায় না চিত্রনায়িকা বর্ষাকে। হাতে রয়েছে তার কয়েকটি ছবি। এই চিত্রনায়িকা দুই সন্তানের মা।

এর আগে সিনেমা ছাড়ার কথাও বলেছেন এই নায়িকা। গত বছর বলেছিলেন, ‘আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭ বছর। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে, তার মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এ তারকা জুটি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামের দুই পুত্রসন্তান রয়েছে।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers