বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

বিনোদন

অভিনয়ের নক্ষত্র কে এস ফিরোজের জন্মদিন আজ

নিউজজি ডেস্ক  জুলাই ৭, ২০২৬, ১৪:৫৬:০৫

46
  • সংগৃহীত

ঢাকা: টেলিভিশনের পর্দা থেকে বড় পর্দা—দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন কে এস ফিরোজ। তার স্বাভাবিক অভিনয় ও পরিমিত উপস্থাপনা দর্শকদের মনে আলাদা জায়গা তৈরি করেছে। আজ ৭ জুলাই গুণী এই অভিনেতার জন্মদিন।

বরেণ্য অভিনেতা কে এস ফিরোজের পৈতৃক নিবাস বরিশালের উজিরপুর উপজেলার মশাং গ্রামে হলেও তার জন্ম ঢাকার লালবাগে। তার বাবা এ জে এম সাইদুর রহমান, যিনি স্থানীয়ভাবে উজির মিয়া নামে পরিচিত ছিলেন।

মঞ্চনাটকের মধ্য দিয়েই অভিনয় জগতে যাত্রা শুরু করেন কে এস ফিরোজ। নাট্যদল ‘থিয়েটার’-এর সঙ্গে যুক্ত হয়ে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এ দলের হয়ে ‘সাত ঘাটের কানাকড়ি’, ‘কিং লিয়ার’ ও ‘রাক্ষসী’সহ বেশ কয়েকটি নাটকে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি।

কে এস ফিরোজ টেলিভিশন নাটকে প্রথমবারের মতো অভিনয় করেন ‘দীপ তবুও জ্বলে’ নাটকের মাধ্যমে। দিলারা জামানের স্বামী শফিউজ্জামানের লেখা এবং জামান আলী খানের প্রযোজনায় নির্মিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছিলেন ডলি ইব্রাহীম।

১৯৬৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন কে এস ফিরোজ। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর ১৯৭৭ সালে মেজর পদ থেকে অবসর নেন তিনি। এর আগে ১৯৭৪ সালের ১ নভেম্বর মাধবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তিন মেয়ে—নাদিয়া, সাদিয়া ও রাবেয়া জাহান ফিরোজ।

বড় পর্দায় কে এস ফিরোজের অভিষেক ঘটে ‘লাওয়ারিশ’ সিনেমার মাধ্যমে। তবে চলচ্চিত্রে নিয়মিত কাজ না করলেও বেছে বেছে বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে আবু সাইয়ীদের ‘শঙ্খনাদ’ ও ‘বাশি’, এবং মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’ উল্লেখযোগ্য।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers