বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

বিনোদন

‘মহিলা পরিচালকদের কথা শোনেন না পুরুষ অভিনেতারা’

নিউজজি ডেস্ক  জুলাই ৭, ২০২৬, ১৪:৫৫:০৬

60
  • আনন্দবাজার

ঢাকা: সম্প্রতি মুক্তি পেয়েছে যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’-এর ঝলক। ছবি নিয়ে দর্শকদের মধ্যে যথেষ্ট কৌতূহল দেখা গিয়েছে। বিশেষ করে ছবির অভিনেত্রীদের তালিকা নিয়ে আগ্রহ আরও বেড়েছে। ছবিতে এলিজ়াবেথ চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি পরিচালক গীতু মোহনদাসের প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর দাবি, এই ছবি দেখে দর্শক চমকে যাবেন।

সাক্ষাৎকারে ‘টক্সিক’ নিয়ে প্রশ্ন করা হয়েছিল হুমাকে। জবাবে তিনি বলেন, ‘‘আমার মনে হয়, এমন ছবি এর আগে এখানে কেউ দেখেননি। তাই একটু অপেক্ষা করুন। ছবিতে সব অভিনেত্রীই দারুণ কাজ করেছেন। শুধু নিজের কথা বলছি না, সবার কথাই বলছি।’’

এর পরে গীতু মোহনদাস সম্পর্কে বলতে গিয়ে হুমা জানান, একজন মহিলা পরিচালক হিসাবে এমন বড় ছবি তৈরি করা সহজ নয়। তাঁর কথায়, ‘‘আপনারা যদি গীতু মোহনদাসের কাজ দেখে থাকেন, তা হলে হয়তো জানেন, তিনি মূলত মলায়লম ছবির পরিচালক। তাঁর আগের সব ছবিই দারুণ। আন্তর্জাতিক স্তরেও তিনি প্রশংসা পেয়েছেন। তাই তিনি যখন আমাকে এই ছবির প্রস্তাব দেন, আমি খুবই উৎসাহিত হই।’’

এর পাশাপাশি হুমা জানান, পুরুষ অভিনেতারা সচরাচর মহিলা পরিচালকদের কথা শুনতে চান না। অভিনেত্রীর কথায়, ‘‘এই ইন্ডাস্ট্রিতে কাজ করাই কঠিন। বিশেষ করে বাণিজ্যিক ছবির জগতে। কারণ অনেক অভিনেতাই মহিলা পরিচালকের নির্দেশ মেনে কাজ করতে স্বচ্ছন্দ নন। সেই জায়গায় গীতু মোহনদাসের মতো একজন পরিচালক যশের মতো বড় তারকাকে নিয়ে এত বড় ছবি তৈরি করছেন। তাঁদের মধ্যে খুব সুন্দর বোঝাপড়া রয়েছে।’’

শেষে অভিনেত্রী বলেন, ‘‘এই ছবি সবার প্রত্যাশাকে ছাপিয়ে যাবে। ছবিটি দেখে সবাই চমকে যাবেন। এত বড় বড় অভিনেত্রী যখন এই ছবিতে কাজ করছেন, তখন নিশ্চয়ই বড় কিছু রয়েছে। আর একটু অপেক্ষা করুন, সবই দেখতে পাবেন।’’

এ দিকে সম্প্রতি হুমা কুরেশির প্রযোজিত ও অভিনীত ছবি ‘বেবি ডু ডাই ডু’ মুক্তি পেয়েছে। সেই ছবির প্রশংসা করেছেন যশ। নিজের সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘সহজ পথে সাফল্য পাওয়া যায়। কিন্তু হুমা কুরেশি কঠিন পথটাই বেছে নিয়েছেন। প্রযোজনা মোটেও সহজ কাজ নয়। এই সাহস সত্যিই প্রশংসার যোগ্য। শুধু গর্বিত বললে কম বলা হবে।’’

যশ ও হুমা কুরেশি ছাড়াও ‘টক্সিক’ ছবিতে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আডবাণী, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত। আগামী ২৬ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। সূত্র: আনন্দবাজার।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers