বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

বিনোদন

‘ডিসি’-র ট্রেলার মুক্তির পর ব্যাপক ঝড় তুলেছে

নিউজজি ডেস্ক  মে ১৯, ২০২৬, ১৯:৪৬:৫৩

76
  • ‘ডিসি’-র ট্রেলার মুক্তির পর ব্যাপক ঝড় তুলেছে

ঢাকা: কিছুদিন আগে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত তামিল চলচ্চিত্র ‘ডিসি’-র অফিশিয়াল ট্রেলার। মুক্তির পর থেকেই চলচ্চিত্র অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ব্যাপক ঝড় তুলেছে।  ছবির ট্রেলারেই যেন রীতিমতো চমকের পসরা সাজানো হয়েছে।

পরিচালক অরুণ মাথেশ্বরণ এবং প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স-এর এই নতুন সিনেমাটি মূলত একটি ডার্ক, ভায়োলেন্ট এবং রোমান্টিক অ্যাকশন ড্রামা। তবে এই প্রজেক্টের সবচেয়ে বড় চমক হলো জনপ্রিয় তামিল নির্মাতা লোকেশ কানাগরাজের অভিনয়ে অভিষেক হওয়াটা। 

‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’, ‘কুলি’র মতো ব্লকবাস্টার সিনেমা নির্মাণ করা এই পরিচালককে এবার দেখা যাবে পর্দায় সামনে কেন্দ্রীয় চরিত্রে। সিনেমায় ওয়ামিকা গাব্বির বিপরীতে ‘দেবদাস’ চরিত্রে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে।

মূলত সিনেমার ট্রেলারটিতে একটি অন্ধকার ও আবেগঘন আখ্যান ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে নিখাদ ভালোবাসার পাশাপাশি রয়েছে সহিংসতা এবং তীব্র অ্যাকশন সিকোয়েন্স।

ট্রেলারে ওয়ামিকা গাব্বির চরিত্রের নাম ‘চন্দ্রা’। আর লোকেশ কানাগরাজকে একটি বহুমাত্রিক চরিত্রে দেখা গেছে যিনি মূলত কষ্ট, আবেগ ও প্রতিশোধের তাড়নায় তাড়িত। পুরো ট্রেলারে পরিচালক অরুণ মাথেশ্বরণের নিজস্ব ঘরানার ডার্ক, স্টাইলাইজড এবং আবহনির্ভর নির্মাণশৈলী স্পষ্টভাবে ফুটে উঠেছে।

ছবিটির আবেগের গভীরতা ও নাটকীয় মোড় বাড়াতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সাঞ্জানা কৃষ্ণমূর্তি। শক্তিশালী কাস্টিং, নজরকাড়া ভিজ্যুয়াল এবং চমৎকার ব্যাকগ্রাউন্ড মিউজিকের এই মেলবন্ধন ট্রেলারটিকে এ বছরের অন্যতম আলোচিত ও প্রতীক্ষিত মুক্তিপ্রাপ্ত সিনেমায় পরিণত করেছে। 

বিশেষত ‘ডিসি’ সিনেমার অন্যতম প্রধান প্রাণশক্তি হলো এর মিউজিক। সিনেমার গান এবং ব্যাকগ্রাউন্ড স্কোর কম্পোজ করেছেন সেনসেশনাল সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর, যিনি একাধারে তামিল, তেলেগু এবং বলিউডে একাধারে নিজের কাজ দিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন।

ট্রেলারে ব্যবহৃত তার বিশেষ থিম সং ‘রাগা অব রিভেঞ্জ’ ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এর তীব্র সুরের সঙ্গে ক্লাসিকাল ঘরানার মিশ্রণ সিনেমার ভায়োলেন্ট-রোমান্টিক আবহের সঙ্গে পুরোপুরি মিশে গেছে।

কলানিথি মারানের প্রযোজনায় সান পিকচার্স-এর ব্যানারে নির্মিত এই সিনেমাটি বিশ্বব্যাপী ডিজিটাল রিলিজের আগেই আন্তর্জাতিক অঙ্গনেও নজর কেড়েছে। গত ১৫ মে কান চলচ্চিত্র উৎসবের ইন্ডিয়ান প্যাভিলিয়নে ট্রেলারটি প্রদর্শিত হয়।

একটি ডার্ক এবং আবেগঘন ‘ব্লাডি ভ্যালেন্টাইন’ ঘরানার রোমান্স হিসেবে আখ্যায়িত সিনেমা ‘ডিসি’ চলতি বছরে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। শক্তিশালী ভিজ্যুয়াল, ভিন্নধর্মী কাস্টিং ও শক্তিশালী গল্প বলার ভঙ্গির কারণে সিনেমাটি ইতোমধ্যেই চলতি বছরের অন্যতম আলোচিত তামিল সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে।

নিউজজি/জেডএইচ/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers