বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

বিনোদন

সালমানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ সাপ নিয়ে হুলুস্থুল

নিউজজি ডেস্ক  মে ১৯, ২০২৬, ১৫:৪৩:৫১

82
  • সালমানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ সাপ নিয়ে হুলুস্থুল

ঢাকা: বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের বিখ্যাত ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’সাপ ঢুকে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৮ মে) রাতে এই ঘটনা ঘিরে অ্যাপার্টমেন্টজুড়ে হুলুস্থুল পড়ে যায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সামাজিকমাধ্যমে একটি রহস্যময় পোস্ট দেয়ার কিছুক্ষণ পরই সালমানের বাসভবনে একটি সাপ দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও বন্যপ্রাণী উদ্ধারকারী দল।

পরে একজন অভিজ্ঞ স্নেক র‍্যাংলার সাপটির গতিবিধি পর্যবেক্ষণ করে সেটিকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাপটি বিষধর নয় এবং মানুষের জন্য ক্ষতিকরও ছিল না। পরে সাপটিকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর পুরো গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট তল্লাশি চালানো হয়, সেখানে আর কোনো সাপ রয়েছে কি না তা নিশ্চিত হতে।

এর আগে প্রায় পাঁচ বছর আগে মহারাষ্ট্রের পনভেলে নিজের ফার্মহাউসে সাপের কামড়ে আহত হয়েছিলেন সালমান খান। সেই ঘটনার পর এবার আবারও সাপের কারণে আলোচনায় এলেন এই বলিউড তারকা।

নিউজজি/জেডএইচ/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers