বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

বিনোদন

রুনা লায়লা ও বাপ্পা মজুমদারের নতুন গান ‘অনায়াসে’

নিউজজি ডেস্ক  মে ১৭, ২০২৬, ১৬:০৫:৪০

133
  • রুনা লায়লা ও বাপ্পা মজুমদারের নতুন গান ‘অনায়াসে’

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার সাথে গানে কণ্ঠ মেলালেন জনপ্রিয় গায়ক ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘অনায়াসে’ শিরোনামের নতুন একটি গজলের মতো গান নিয়ে হাজির হয়েছেন এই দুই তারকা। শনিবার (১৬ মে) রাতে বাপ্পা মজুমদারের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের প্রশংসায় ভাসছে।

‘অনায়াসে’ গানটির কথা লিখেছেন গালিব হাসান। এর সুর, সংগীতায়োজন এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই। গানটি ‘অনুভব’ অ্যালবামের অংশ হিসেবে অগ্নিলীলা রেকর্ডসের ব্যানারে নির্মিত হয়েছে। এতে তবলার আয়োজন করেছেন পল্লব সান্যাল, বেজ গিটারে ছিলেন জন এস মুন্সী এবং রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং করেছেন সৈয়দ আমজাদ হোসেন।

ইউটিউবে প্রকাশের মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই গানটি ১৪ হাজারের বেশি ভিউ এবং এক হাজারের বেশি লাইক কুড়িয়েছে ‘অনায়াসে’। কমেন্ট বক্সে চোখ রাখলেই দেখা যাচ্ছে শ্রোতাদের মুগ্ধতার ছাপ। নেটিজেনদের অনেকেই গানটিকে ‘মাস্টারপিস’ হিসেবে আখ্যা দিয়েছেন।

একজন শ্রোতা মন্তব্য করেছেন, অনেকদিন পর রুচিসম্মত একটি গান শুনলাম। এই প্রজন্মের অনেক কিছু শেখার আছে।

আরেকজন লিখেছেন, আলাউদ্দিন আলী সাহেবের পরে রুনা ম্যামের গায়কীতে এমন সাহসী কাজ বাপ্পা দাদাই করলেন। অসাধারণ এক যুগলবন্দী।

রুনা লায়লা ও বাপ্পা মজুমদারের এই মিউজিক্যাল ভেঞ্চারটি মূলত একটি আধুনিক বাংলা গজল, যা শ্রোতাদের ভালোবাসা, আকুলতা ও আবেগের এক ভিন্ন জগতে নিয়ে যাচ্ছে। দুই প্রজন্মের দুই গুণী শিল্পীর এমন অসাধারণ মেলবন্ধন বাংলা সংগীতপ্রেমীদের জন্য দারুণ এক উপহার হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

নিউজজি/এসএম/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers