রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

বিনোদন

জন্মদিনে শ্রদ্ধা: বাংলা গানের মানিকজোড়

মাঈনুদ্দীন দুলাল  মে ২, ২০২৬, ১৬:৫৬:২৩

194
  • সংগৃহীত

বাংলা গানের মানিকজোড় বলা যায় গায়ক, সুরকার মান্না দে ও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে। জন্ম সনেও কাছাকাছি। ১ মে মান্না, ২মে পুলক। একদিন আগে পিছে।

মান্ন তার সেরা গানগুলো গেয়েছেন পুলকের কথায়। এ জুটির গানগুলোঅনেক বছর ধরে গান প্রেমিকদের শ্রুতিতে আনন্দ বারিষ বর্ষন করছে। আরো কতকাল বিমোহিত করবে কাল জানে।

মান্না-পুলক জুটির কয়েকটি গান স্যাম্পল হিসেবে যদি বলি, যেমন- ক'ফোঁটা চোখের জল ফেলেছ, কথায় কথায় যে রাত হয়ে যায়, ও কেন এত সুন্দরী হল, যখন কেউ আমাকে পাগল বলে, আবার হবেতো দেখা। আরো অনেক আছে এই জুটির ঝুলিতে। একাবার ভুপেন হাজারিকা মান্না দে কে জিজ্ঞেস করেছিলেন, আপনি চমৎকার করে হৃদয় নিংড়ানো গান কি করে গাইছেন? মান্না উত্তরে বলেছিলেন, "এ জীবনে যদি পুলকের জন্ম না হত তাহলে মান্না দে'র ও জন্ম হত না।" মান্ন'র এই স্বীকারোক্তি থেকে বোঝা যায় মান্না-পুলক ম্যাজিকের গূঢ়তা।

মান্না দে ৬০, ৭০ এর দশকে হিন্দি সিনেমার গানে সমান জনপ্রিয়তা নিয়ে মোহাম্মদ রফি, মুকেশ, কিশোর কুমারের সাথে পাল্লা দিয়েছেন। মান্নাকে আমরা বাঙালিরা বাংলা গানের গায়ক হিসেবেই জানি বেশী। তিনি অনেক জনপ্রিয় হিন্দি গানে কন্ঠ দিয়েছেন। কয়েকটি গানের কথা উল্লেখ করা যেতে পারে এখানে। যেমন- পিয়ার হুয়া ইকরার হুয়া, লাগা চুনরি মে দাগ, তু পেয়ার কা সাগর হ্যায়, ইয়ে রাত ভিগি ভিগি, অ্যায় ভাই জরা দেখ কে চলো, ইয়ে দোস্তি হাম নেহি, দিল কি গিরাহ খোল দো, আজ চানি মাধুর চন্দনি মেন। আরো অনেক গানের কথা উল্লেখ করা যাবে। মান্না দে সুরকার হিসেবেও কাজ করেছেন। বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটিসহ ২৪টি ভাষায় মান্না গান গেয়েছেন। তার ঝুলিতে পদ্মশ্রী, পদ্মবিভুষণ, দাদা সাহেব ফালকেরমত সেরা সব পরষ্কার রয়েছে।

পুলক বন্দ্যোপাধ্যায় প্রধাণত: বাংলা গানই লিখেছেন। বাংলা গানের স্বর্ণযুগে শচীন দেববর্মণ থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, লতা মঙ্গেশকরের মতো শিল্পীদের জন্য অসংখ্য জনপ্রিয় গান লিখে তিনি বাংলা সঙ্গীত জগতে অবিস্মরণীয় হয়ে আছেন।

গঙ্গার শাখা নদী হুগলীর বুকে লঞ্চ থেকে ঝাঁপিয়ে আত্মহুতী দিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। সেটি ১৯৯৯ সালের ৭ সেপ্টেম্বরের এক বিকেল। এত রোমান্স, অভিমান, বিরহ-বেদনার ছবি আঁকতে আঁকতে কোন অভিমান তার বুকে জমাট বাঁধা ছিল কে জানত? মান্না দে জীবন প্রান্তে পরিবারের অমনযোগিতা ও অবহেলা নিয়েই চলে গেছেন।

মান্না-পুলক জুটির ম্যাজিক আরো অনেকদিন হৃদয় ধাঁধিয়ে যাবে বাংলা গানের শ্রোতার।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers