রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ , ১৯ রমজান ১৪৪৭

বিনোদন

ভালোবাসা দিবসে মাহির “মিথ্যে প্রেমের গল্প”

নিউজজি প্রতিবেদক   ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ১৫:০৯:৫৩

636
  • ভালোবাসা দিবসে মাহির “মিথ্যে প্রেমের গল্প”

এবারের বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে নতুন গান নিয়ে হাজির হয়েছেন তরুণ সংগীতশিল্পী ইস্রাফিল মাহি। গানটির শিরোনাম “মিথ্যে প্রেমের গল্প”।

সাবলীল ভাষায় গানটির কথা লিখেছেন সৌম্য সোহানুর। যার সুর ও সঙ্গীত আয়োজন করেছেন সৌম্য নিজেই। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার মনোরম পরিবেশে ধারণ করা হয় গানটির ভিডিও চিত্র। যেখানে মাহির বিপরীতে অভিনয় করেছেন দিয়াশা সুরমা।

গানটির প্রসঙ্গে সংগীতশিল্পী ইস্রাফিল মাহি বলেন, স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটছিল। এর মধ্যেই এবার মৌলিক গানটি প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। গানটি প্রকাশের পর থেকে ভক্তদের ভালো সাড়া পাচ্ছি। আশা করছি সবাই গানটি খুব পছন্দ করবেন।

এখন থেকে নিয়মিত মৌলিক গান প্রকাশিত হবে। নতুন আরও গানের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন সঙ্গীতশিল্পী মাহি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন