বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

বিনোদন

বাংলা গানের সোনালী অধ্যায় শ্যামল মিত্র

মাঈনুদ্দীন দুলাল  জানুয়ারী ১৪, ২০২৬, ১৮:২৯:২৫

124
  • বাংলা গানের সোনালী অধ্যায় শ্যামল মিত্র

"বাংলা গানের মেলোডি, প্রাণস্পর্শী যাদুকরী গায়কী ও সুরের বরপুত্র শ্যামল মিত্র। অন্যতম স্বর্ণালী কিংবদন্তী। আজ ১৪ জানুয়ারি তার জন্মদিন। মাত্র ৫৮ বছর বয়সে ১৯৮৭ সালে তিনি মারা যান। এই কিংবদন্তী শিল্পীর জন্যে  শ্রদ্ধা। "

শ্যামল মিত্র নামটি মনে আসলেই এমন কিছু গানের কথা মনে আসে,যা গুনগুন করে গাইতে গাইতে বা শুনতে গেলে মধুর আবেশ, নষ্টালজিয়া আক্রান্ত করে শ্রোতাদের। তার গাওয়া কয়েকটি গান উল্লেখ করলে এই বক্তব্যের যথার্থতা উপলব্ধি করা যাবে। যেমন- আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর হাসি আর গানে ভরে তুলব, চেনা চেনা লাগে তবু অচেনা, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা। এগুলো সামান্য নমুনা। আরো অনেক গানের উল্লেখ করা যাবে।

গানের কথার সাথে সামঞ্জস্য ও যথাযথ আবেগ, কন্ঠের যাদুকরী মিষ্টতা, মেলোডি মিলিয়ে হৃদয় স্পর্শ করে শ্যামলের গান। এখনও ক্লান্ত-বিষন্ন মন, আনন্দিত মন শ্যামলের গান উদযাপন করে।বিষন্নতার ধুলোবালি এক ফুঁয়ে উড়ে যায়। আনন্দ আরো উদযাপনের বসন্ত বাতাস পায়।

গায়ক নয় শুধু। বাংলা আধুনিক ও সিনেমার গানে তার সুর  মেলোডি ও লোকজ টান সমান হৃদয়গ্রাহী ও জনপ্রিয়। তার সুরে কিংবদন্তী শিল্পী কিশোর কুমারের কন্ঠে, কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে, আমার স্বপ্ন ওগো তুমি চিরদিনের সাথী। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কন্ঠে, হয়ত কিছুই নাহি পাব বা তরুন মুখোপাধ্যায়ের কন্ঠে, কাজল নদীর জলে। মাত্র কয়েকটি নমুনা দেয়া এইসব গানে শ্যামল মিত্রের সক্ষমতা বোঝা যায়।

তার গানে অসাধারণ মেলোডির সাথে বাংলার পলিমাটির সহজ, সরল সুরের টান পাওয়া যায়। যা দিয়ে অন্যদের থেকে তাকে আলাদা করে চেনা যায়।

বাংলা গানের সব কিংবদন্তী  গায়ক-সুরকার-গীতিকারের সাথে কাজ করেছেন শ্যামল। হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, সতীনাথ মুখোপাধ্যায়,তরুন বন্দোপাধ্যায়,সন্ধ্যা মুখোপাধ্যায়, চৌধুরী, গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দোপাধ্যায় আরো অনেক কিংবদন্তী রয়েছেন।

শ্যামল মিত্র বাংলা গানের সোনালী কালের অবিস্মরনীয় অধ্যায়। তার গাওয়া, সুর করা অসংখ্য গান দাগ কেটে আছে আমাদের অন্তরে। তাকে স্মৃতিতে,শ্রুতিতে রাখবে সঙ্গীত প্রেমীরা অনেক কাল।

 

 

লেখক: সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন