মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ , ২২ শাবান ১৪৪৭

বিনোদন

কে বেশি শিক্ষিত জয়া না রেখা

নিউজজি ডেস্ক  জানুয়ারী ১৩, ২০২৬, ১৬:৩৬:৪৬

124
  • ছবি: সংগৃহীত

ঢাকা : জয়া বচ্চন এবং রেখা বি-টাউনের দুই খ্যাতনামা অভিনেত্রী। একটা সময় ছিল যখন তাঁরা খুব ভালো বন্ধু ছিলেন। রেখা স্নেহের সঙ্গে জয়াকে 'দিদিভাই' বলে ডাকতেন। এমনকী জয়ার বাড়িতেও যাতায়াত ছিল রেখার। কিন্তু তারপর অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলে দেয় পুরো পরিস্থিতি। তারপর ধীরে ধীরে সামনে উঠে আসতে থাকে অমিতাভকে নিয়ে রেখা ও জয়ার মধ্যেকার দ্বন্দ্ব। সেই নিয়ে এখনও আলোচনার অন্ত নেই। কিন্তু জানেন কি জয়া না রেখা কে বেশি শিক্ষিত ?

জয়া বচ্চন কতটা শিক্ষিত ?

জয়া বচ্চন (বিয়ের আগে তাঁর পদবী ছিল ভাদুড়ি) একজন স্নাতক। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, তিনি ভোপালের সেন্ট জোসেফস কনভেন্ট স্কুলে তাঁর স্কুলজীবন শেষ করেন।

এই সময়ে, তিনি বেস্ট অল ইন্ডিয়া এনসিসি পুরষ্কারে ভূষিতও হন। এরপর তিনি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই) থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন। এরপর নায়িকা হিন্দি চলচ্চিত্র জগতে কেরিয়ার গড়ে তোলেন।

চলচ্চিত্র জগতে ব্যাপক সাফল্য অর্জনের পর, তিনি ১৯৭৩ সালের ৩ জুন অভিনেতা অমিতাভ বচ্চনকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান রয়েছে শ্বেতা বচ্চন এবং অভিষেক বচ্চন। শ্বেতা রাজ কাপুরের নাতি তথা শিল্পপতি নিখিল নন্দার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অন্যদিকে, অভিষেক ১৯৯৪ সালের মিস ওয়ার্ল্ড তথা বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের সঙ্গে ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

রেখা কতটা শিক্ষিত ?

অন্যদিকে, রেখার জন্ম ১৯৫৪ সালের ১০ ফেব্রুয়ারি চেন্নাইতে। তাঁর পরিবার তাঁকে চার্চ পার্ক কনভেন্ট স্কুলে ভর্তি করায়, কিন্তু আর্থিক সমস্যার কারণে তাঁকে পড়াশোনা ছেড়ে দিতে হয়, যার ফলে পড়াশোনা শুরু হওয়ার আগেই একপ্রকার বন্ধ হয়ে যায়।

এরপর তিনি তেলেগু ছবি 'রাঙ্গুলা রত্নম'-এ শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেন। পরিবারের আর্থিক অবস্থা দেখে তিনি চলচ্চিত্রে কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেন এবং 'সাওয়ান ভাদো' ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।

 

 

নিউজজি/জেডএইচ

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন