রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ , ২৯ রজব ১৪৪৭

বিনোদন

অভিনয় ছাড়ছেন মৌ খান

নিউজজি প্রতিবেদক   ডিসেম্বর ৫, ২০২৫, ১৭:৪৭:০৯

202
  • অভিনয় ছাড়ছেন মৌ খান

অভিনয় জীবন থেকে নিজেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। হাতে থাকা সিনেমাগুলো শেষ হলেই পুরোপুরি অভিনয় থেকে বিদায় নিয়ে একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (০৫ ডিসেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমার এই দীর্ঘ বছরের অভিনয়জীবনে আপনাদের অসীম ভালোবাসা, সমর্থন ও দোয়া আমি সবসময় গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখব। আপনাদের কারণেই আজকের মৌ খান হয়েছি। আমি—এর জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।’

এরপর তিনি লিখেন, ‘আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে জানাতে চাই যে, আমি আর আমার অভিনয় ক্যারিয়ারটি চালিয়ে যেতে চাই না। এটি সম্পূর্ণভাবেই আমার নিজস্ব ও ভেবে-চিন্তে নেয়া সিদ্ধান্ত। জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (স.)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।’

হাতে থাকা কাজ নিয়ে মৌ বলেন, যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্মানিত পরিচালকদের প্রতি অনুরোধ—দয়া করে আপনারা নিজেরা সেগুলো সম্পন্ন করে নেবেন। আমার যতটুকু কাজ আছে তা আমি শেষ করে দেব। আমি আর অভিনয়জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব।’

সবশেষে এই অভিনেত্রী লিখেন, ‘আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।’

২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মৌ। এরপর বেশকিছু সিনেমায় তাকে দেখা যায়। বর্তমানে মৌ অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ও প্রযোজিত এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বাংলার হারকিউলিস’, শফিক হাসানের ‘বাহাদুরী’ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’ নামের সিনেমাগুলো। নির্মাণাধীন রয়েছে জাফর আল মামুন পরিচালিত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমাটি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন