বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ , ৭ জুমাদাউস সানি ১৪৪৮

বিনোদন

যারা পেলেন বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫

নিউজজি ডেস্ক  নভেম্বর ১০, ২০২৫, ১৮:৫৩:১৫

171
  • সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশ-বিসিআরএ-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে গত ৮ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’ আজীবন সম্মাননা দেয়া হয় বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ এবং কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগমকে। চলচ্চিত্র, টিভি ও ওটিটি মাধ্যমে দর্শকপ্রিয়তার কারণে ‘মোস্ট পপুলার অ্যাক্টর-এর সম্মানননা পান মোশাররফ করিম ও মোস্ট পপুলার অ্যাক্ট্রেস পুরস্কার অর্জন করেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। মোস্ট পপুলার মিউজিক ডিরেক্টর অ্যান্ড কম্পোজারের অ্যাওয়ার্ড অর্জন করেন প্রিন্স মাহমুদ।

‘রঙ্গিলা কিতাব’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান পরীমণি, জিন-৩ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান আবদুন নূর সজল, একই সিনেমার জন্য শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান দিলশাদ নাহার কনা, শ্রেষ্ঠ গীতিকার রবিউল ইসলাম জীবন। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান আবু রায়হান জুয়েল। স্যালুট নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান রাশেদ সীমান্ত, খোয়াবনামা নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতা, ক্রিটিকস অর্জন করেন তৌসিফ মাহবুব। সাদী মুবারক নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান রোবেনা রেজা জুঁই, ওটিটি বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান (পেট কাটা ষ-২) কাজী নাওশাবা আহমেদ।

শ্রেষ্ঠ পরিচালক হন রাইসুল তমাল (নাটক: শ্যাওলা ফুল), শ্রেষ্ঠ পরিচালক, ক্রিটিকস পুরস্কার পান অনন্য ইমন (নাটক: অভাব), সেরা গানের অনুষ্ঠান বৈশাখীর গোল্ডেন সংয়ের জন্য প্রযোজক লিটু সোলায়মান। নৃত্যশিল্পীর পুরস্কার পান মো. মোফাসসাল আল আলিফ ও উম্মে তাবাসসুম খান মিতিন। শ্রেষ্ঠ গায়ক, ক্রিটিকস (আধুনিক) পুরস্কার পান ফাহিম ইসলাম। এছাড়াও বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পান অভিনেতা শামীম জামান, লুমিনো পিকচার্সের স্বত্বাধিকারি রাকিবুল হাসান তানভীর, মডেল নওরিন, শাখাওয়াত হোসেন শুভ, রোস্তম মল্লিক ও ডালিম রহমান।

বিসিআরএ-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকতায় অননন্য অবদানের জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী এবং বৈশাখী টিভির হেড অফ প্রোগ্রাম জিয়াউল কবির সুমনকে সম্মাননা প্রদান করা হয়। কবিতা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য সম্মানননা পান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। বিশেষ সম্মাননা পান তাশিক আহমেদ, চিত্রনায়ক শাকিল খান, সঙ্গীতশিল্পী সায়েরা রেজা, ধ্রুব গুহ, আসিফ ইকবাল আহমেদ।

বিনোদন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পুরস্কার পান বাচসাস সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, মাসুম অপু, মোস্তফা মতিহার, মাহমুদ মানজুর, জনি হক, অনিন্দ্য মামুন, মো.জাহিদুল ইসলাম। বিসিআরএ সংগঠক মেহ্দী আজাদ মাসুম ও হালিম মোহাম্মদ।

সংগঠনের সভাপতি অভি চৌধুরীর সভাপতি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠান উদ্বোধক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূ’ঁইয়া, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সভাপতি কামরুল হাসান দর্পণ।

অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক দুলাল খান ও সহসাধারণ সম্পাদক এবং অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব পান্থ আফজাল। অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ছিলেন অচিন্ত্য চয়ন, যুগ্মআহ্বায়ক রঞ্জু সরকার।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers