সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

বিনোদন

বলিউডপ্রেমীদের ড্রিম গার্ল হেমা মালিনী

নিউজজি ডেস্ক   অক্টোবর ১৬, ২০২৫, ১৭:০৩:০০

171
  • ছবি : সংগৃহীত

ড্রিম গার্ল শব্দটি উচ্চারিত হলেই একটি নাম চোখের সামনে ভেসে ওঠে। কাজল কালো দুটি চোখ, মিষ্টি হাসি আর অপরূপ চেহারার এক প্রতিমা রূপি নারী। তিনি হেমা মালিনী। বলিউডের কিংবদন্তি অভিনেত্রী। ষাট থেকে নব্বই টানা তিন দশক দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

আজ ১৬ অক্টোবর ড্রিম গার্ল হেমা মালিনীর জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে তিনি তামিলনাডুতে জন্মগ্রহণ করেন। ডিটিইএ মন্দির মর্গে একাদশ শ্রেণিতে পড়া অবস্থায় অভিনয়ের জন্য মুম্বাই চলে আসেন তিনি।

বলিউডে আসার পর হেমা মালিনীর প্রথম কাজ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে। ‘ইন্দু সত্যম’ নামের সেই সিনেমা মুক্তি পায় ১৯৬২ সালে। এরপর তিনি ১৯৬৮ সালে রাজ কাপুরের বিপরীতে ‘স্বপ্ন কা সওদাগর’ সিনেমায় অভিনয় করেন এবং বলিউডের ড্রিম গার্ল হিসেবে পরিচিতি পান।

১৯৭০ সালে ‘তুম হাসিন মে জাওয়ান’ সিনেমায় হেমা মালিনী কাজ করেন। এতে তার নায়ক ছিলেন ধর্মেন্দ্র। একসঙ্গে কাজ করার সুবাদে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ১৯৮০ সালে তারা বিয়ে করেন। যদিও এর আগে থেকেই ধর্মেন্দ্র বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তানও ছিল। তারা হচ্ছেন সানি দেওল ও ববি দেওল।

সত্তরের দশকে নিজেকে সফল হিসেবে প্রতিষ্ঠিত করেন হেমা মালিনী। এই সময়ে তার অভিনীত বহু সিনেমা দর্শকপ্রিয় হয়। তিনি জুটি বেঁধে অভিনয় করেন ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, রাজেশ খান্নার মতো তারকাদের সঙ্গে। যার ফলে মুম্বাই সিনে জগতে তার শক্ত অবস্থান তৈরি হয় যায়।

বাণিজ্যিকভাবে হেমা মালিনীর সাফল্য আসে আশি ও নব্বই দশকে। এই সময়ে তার অভিনীত ‘ক্রান্তি’, ‘নসীব’, ‘সত্তে পে সত্তা’, ‘এক নাহি পেহেলি’, ‘রামকালি’, ‘সীতাপুর কি গীতা’, ‘জামাই রাজা’, ‘আলিবাবা অউর ৪০ চোর’, ‘সম্রাট’, ‘আন্ধা কানুন’, ‘দরদ’, ‘কুদরত’, ‘হাম দোনো’, ‘রাজপুত’, ‘বাবু’, ‘দুর্গা’-সহ বহু সিনেমা সুপারহিট হয়।

সিনে জগতে সাফল্যের পর রাজনীতিতে যোগ দেন হেমা মালিনী। ১৯৯৯ সালে তিনি বিজেপির হয়ে প্রচারণায় অংশ নেন। এরপর ২০০৪ সালে হেমা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। এরপর ২০০৯ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হেমা মালিনী ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী পদকে ভূষিত হয়েছেন ২০০০ সালে। এছাড়া তিনি দুটি ফিল্মফেয়ার, দুটি বলিউড মুভি অ্যাওয়ার্ড, ও জি সিনে অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পেয়েছেন।

নিউজজি/হাআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers