বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

বিনোদন

সত্যকে সামনে আনতে শত নির্যাতনও সহ্য করব ,দীপিকা

নিউজজি ডেস্ক  অক্টোবর ১১, ২০২৫, ১৯:০৮:২৫

183
  • ছবি: সংগৃহীত

ঢাকা : বেশ কয়েকমাস ধরেই দীপিকা পাড়ুকোনকে নিয়ে বলিউডে নানা চর্চা। মূলত, সিনেমার শুটিংয়ে আট ঘণ্টা শিফটের দাবি তুলে বেশ প্রযোজক ও পরিচালকের চক্ষুশূল হয়েছেন অভিনেত্রী। এই দাবির ফলে দীপিকার হাত ফসকে গিয়েছে বেশ কিছু বিগ বাজেট ছবি।

এমনকী, দীপিকার এমন দাবিতে বলিউডের একাংশ তাঁকে কটাক্ষও করতে শুরু করেছে। তবে এই সব নিয়ে দীপিকা একটুও চিন্তিত নন। বরং নিজের দাবিতে অনড় রয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।

বরাবরই স্পষ্টবক্তা দীপিকা। নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে চান। এই কারণেই হয়তো রণবীর সিংয়ের সঙ্গে প্রেম, বিয়েকে বরাবরই গোপনে রেখেছিলেন। নিজের মেয়ে দুয়াকেও প্রকাশ্য়ে আনেননি। তবে রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পর যখন অবসাদে ডুবে গিয়েছিলেন, তখন দীপিকা মনের কথা খোলাখুলি বলেছিলেন।

দীপিকার কাছে এখন স্বামী ও সংসারই প্রথম প্রায়োরিটি। সংসারের জন্য তিনি কেরিয়ারের সঙ্গেও সমঝোতা করতে পারেন, তা নানা ভাবেই বুঝিয়েছেন। আট ঘণ্টা কাজের দাবিও সেই চিন্তাভাবনাকে মাথায় রেখেই। তাঁকে ঘিরে হওয়া কটাক্ষ নিয়ে বলতে গিয়ে দীপিকা বললেন, আমি সবসময়ই বিবাদ, তর্ক, বিতর্ক পছন্দ করি।

কেননা, আমি জানি সমাজের বিপরীতে যখন আমি কথা বলব, তখনই সমাজ থেকে প্রতিরোধ আসবে। সত্য়িটা যখন প্রকাশ্যে আনব, তখন সবাই তাঁকে ঢামাচাপা দিতে চাইবে। আর সঙ্গে আসবে নানা কটাক্ষ, অত্যাচার, নির্যাতন। তবুও আমি এসবকে পাত্তা দিই না। সত্যিকে সামনে আনার জন্য শত নির্যাতন সহ্য করতে রাজি আছি। কেননা আমি জানি, আমার অবস্থান একেবারেই সঠিক জায়গায়। সঠিক বলেই সবাই আমাকে চুপ করাতে চাইছে।

 

নিউজজি/জেডএইচ

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers