বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ , ২৮ শাওয়াল ১৪৪৭

বিনোদন

সালমান চাননি তার ভাবি ‘মুন্নী বদনাম’ গানে নাচুক

নিউজজি ডেস্ক  সেপ্টেম্বর ৯, ২০২৫, ১৯:৪৬:২১

220
  • ছবি: সংগৃহীত

ঢাকা : বলিউড সুপারস্টার সালমান খানের ‘দাবাং’ শুধু ব্লকবাস্টারই হয়নি, বরং এটি বলিউডের ‘কপ ইউনিভার্স’-এরও সূচনা করেছিল। ছবির অন্যতম প্রধান আকর্ষণ ছিল চার্টবাস্টার গান ‘মুন্নি বদনাম হুয়ি’ যেখানে মালাইকা অরোরা পারফর্ম করেছিলেন।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক অভিনব কাশ্যপ জানিয়েছেন, সালমান এবং আরবাজ খান শুরুতে মালাইকাকে এই আইটেম গানটি করতে দিতে রাজি ছিলেন না। পরে কীভাবে মলাইকা তাঁদের রাজি করান, তা-ও তিনি জানিয়েছেন।

অভিনব জানান, আরবাজ খান তখন স্ত্রী মালাইকাকে ‘আইটেম গার্ল’ বলে চিহ্নিত করা হোক, সেটা মেনে নিতে পারছিলেন না। তিনি বলেন, ওঁর (আরবাজের) এটা একেবারেই পছন্দ হয়নি যে তার স্ত্রীকে ‘আইটেম গার্ল’ হিসেবে দেখা হবে। সালমান ও আরবাজ, তাঁরা যাই বলুক না কেন, প্রকৃতপক্ষে খুব রক্ষণশীল মুসলিম। মালাইকার পোশাক নিয়েও সলমনের সঙ্গে তাঁর মতভেদ ছিল। তাঁরা চাইছিলেন না মালাইকা এই গানটা করুক।

কিন্তু মালাইকা নিজের অবস্থান কীভাবে বজায় রেখেছিলেন, সে প্রসঙ্গে অভিনব বলেন, কিন্তু মালাইকা একজন দৃঢ়চেতা এবং স্বাধীনচেতা নারী, সে নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। যখন তাঁকে এই গানটির প্রস্তাব দেওয়া হয়, সে সঙ্গে-সঙ্গে রাজি হয়ে যায়।

আরবাজকে রাজি করাতে কিছুটা সময় লেগেছিল। মালাইকা তাঁকে বলেছিল এতে কিছুই অশ্লীল নেই, কেবল নাচই তো করছি, গানটিতে আমাদের পরিবারবর্গের লোকই রয়েছে, তা হলে ভয় কীসের ? এবং অবশ্যই, গানটি তখন রেকর্ড ভেঙে দিয়ে দারুণ হিট হয়ে যায়।

পরিচালক আরও জানান, সালমান খান প্রাথমিকভাবে গানটির অংশ ছিলেন না, তবে গানটি ভালো হওয়ার সম্ভাবনা বুঝতে পেরে তিনি নিজেই এতে যুক্ত হতে চান। পরে গানটির সিকোয়েন্স আবার সাজানো হয় যাতে সালমান, সোনু সুদ এবং মালাইকা একসঙ্গে উপস্থিত থাকেন।

 

নিউজজি/জেডএইচ

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers