সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

বিনোদন

রাশমিকা ‘১২ ঘণ্টা নয়, মনে হয় টানা ৩৬ ঘণ্টা কাজ করে চলেছি’

নিউজজি ডেস্ক  জুলাই ৭, ২০২৫, ১৮:১৬:৪৪

143
  • ছবি: সংগৃহীত

ঢাকা : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখতে ৮ ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই নিয়ে বলি ইন্ডাস্ট্রিতে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়।

এ সিদ্ধান্তের কারণে স্পিরিট’ সিনেমার পরিচালক শর্ত মানতে নারাজ হওয়ায় অভিনেত্রীকে বাদ দেন। দীপিকাও হাসিমুখে এ সিদ্ধান্ত  গ্রহণ করেন। যদিও এ নিয়ে নেটদুনিয়ায় তোলপাড়।

এতে বলিউডের অনেক তারকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে একমত হন। তবে এর বিপরীত হতে দেখা গেল দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বরং দীপিকাকে খোঁচা দিয়ে কথা বলেন অভিনেত্রী বলেন, আট কেন, সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করা যায়।

রাশমিকা বলেন, গোটা দেশ এ নিয়ে আলোচনা করছে। কিন্তু কাজের সময় তো সেই কাজ আর টিমের ওপর নির্ভর করবে। সিনেমায় সই করার আগেই এসব নিয়ে স্পষ্ট হওয়া উচিত।

অভিনেত্রী বলেন, আমি অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি— তেলেগু, কন্নড়, তামিল। সেখানে আমি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মানে ৮ ঘণ্টা কাজ করতাম। কিন্তু হিন্দি সিনেমায় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয়েছে। তিনি বলেন, আমি তাও করেছি। মনে হয় যেন ১২ ঘণ্টা না, টানা ৩৬ ঘণ্টা ধরে কাজ করে চলেছি।

 

নিউজজি/জাহো

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers