বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

বিনোদন

টম ক্রুজ বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ

নিউজজি ডেস্ক  জুলাই ৩, ২০২৫, ১৩:১৯:২৬

146
  • সংগৃহীত

হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। পশ্চিমা সিনে জগতের যে’কজন তারকা বিশ্বব্যাপী দর্শকমহলে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন, তাদের মধ্যে অন্যতম টম ক্রুজ। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন বহু সফল সিনেমায়। আর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেরাদের সেরা হিসেবে।

আজ ৩ জুলাই টম ক্রুজের জন্মদিন। ১৯৬২ সালের এই দিনে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম চতুর্থ টমাস ক্রুজ ম্যাপোথার। তার মা একজন শিক্ষাবিদ এবং বাবা ছিলেন একজন ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ার।

টম ক্রুজের অভিনয় ক্যারিয়ার শুরু হয় ১৯৮১ সালে ‘এন্ডলেস লাভ’ ও ‘ট্যাপস’ সিনেমায় কাজের মাধ্যমে। এই দুটি সিনেমায় তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। টম প্রথম কেন্দ্রিয় চরিত্রে কাজ করেন ১৯৮৩ সালে ‘লসইন ইট’ নামের একটি কমেডি সিনেমায়। একই বছর তার সাফল্যের সূচনা হয় ‘অল দ্য রাইট মুভস’ ও ‘রিস্কি বিজনেস’ সিনেমা দুটি দিয়ে। ১৯৮৬ সালের ‘টপ গান’ সিনেমা তাকে তারকাখ্যাতি এনে দেয়।

আশির দশকের শেষ দিক থেকে টম ক্রুজ একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে এসেছেন। তার অভিনীত সফল সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘লিগ্যাল ড্রামা অ্যা ফিউ গুড মেন’, ‘দ্য ফার্ম’, ‘ফলেন অ্যাঞ্জেলস’, ‘মিশন ইম্পসিবল’, ‘জেরি মাগুয়াইর’, ও ‘আইস ওয়াইড শাট’ ইত্যাদি। এর মধ্যে ‘মিশন ইম্পসিবল’ সিরিজের ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। যার সবগুলোই তুমুল জনপ্রিয়তা পেয়েছে বিশ্বব্যাপী।

টম ক্রুজ অস্কারে তিনবার, গোল্ডেন গ্লোবে সাতবার মনোনয়ন পেয়েছিলেন। তার মধ্যে তিনবার গোল্ডেন গ্লোব জিতেছেন। এছাড়া তিনি ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড, ব্লকবাস্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডসহ ৩৬টি পুরস্কার জিতেছেন।

ব্যক্তিগত জীবনে টম ক্রুজ তিনটি বিয়ে করেছেন। এর মধ্যে মিমি রোজারসের সঙ্গে ১৯৮৭ থেকে ১৯৯০, নিকোল কিডম্যানের সঙ্গে ১৯৯০ সাল থেকে ২০০১ এবং কেট হোলমসের সঙ্গে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত সংসার করেছেন। তার তিনটি সন্তান রয়েছে।

টম ক্রুজ বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে একাধিকবার স্বীকৃতি পেয়েছেন। এছাড়া সম্পদের দিক দিয়েও তিনি বিশ্বের তৃতীয় সেরা অভিনেতা। তার সম্পদের পরিমাণ প্রায় ৬০০ মিলিয়ন ডলার।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers