বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ , ২৮ শাওয়াল ১৪৪৭

বিনোদন

শুভ জন্মদিন শন বিন

নিউজজি ডেস্ক  এপ্রিল ১৭, ২০২৫, ১৬:০৩:৩৭

112
  • প্রতিকী ছবি

শন বিন (জন্ম: ১৭ এপ্রিল ১৯৫৯) একজন ইংরেজ অভিনেতা। রয়েল একাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে পাস করে তিনি তার পেশাদারী অভিনয় জীবন শুরু করেন ১৯৮৩ সালে রোমিও অ্যান্ড জুলিয়েট মঞ্চনাটকে অভিনয়ের মধ্যে দিয়ে। তার প্রথম সফলতা আসে আইটিভির ধারাবাহিক শার্প-এ রিচার্ড শার্প চরিত্রে অভিনয় করে।

পরে তিনি এইচবিওর মহাকাব্যিক কাল্পনিক ধারাবাহিক গেম অব থ্রোনস-এ নেড স্টার্ক চরিত্র দিয়ে খ্যাতি অর্জন করেন। পাশাপাশি তিনি বিবিসি ওয়ান চ্যানেলের কবিতা সংকলন অ্যাকিউসড এবং আইটিভির ঐতিহাসিক নাট্যধর্মী ধারাবাহিক অষ্টম হেনরি-এ অভিনয় করেন।

তার সবচেয়ে প্রসিদ্ধ চলচ্চিত্র ভূমিকা ছিল দ্য লর্ড অব দ্য রিংস (২০০১-০৩) চলচ্চিত্র ধারাবাহিকে বরোমির চরিত্রটি। তার অন্যান্য চলচ্চিত্র ভূমিকার মধ্যে উল্লেখযোগ্য হল জেমস বন্ড চলচ্চিত্র ধারবাহিকের গোল্ডেন আই (১৯৯৫) সিনেমাতে আলেক ট্রেভেলিয়ান এবং ট্রয় (২০০৪) সিনেমাতে ওডেসিয়াস চরিত্র।

এছাড়া তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হল প্যাট্রিয়ট গেমস (১৯৯২), রনিন (১৯৯৮), ন্যাশনাল ট্রেজার (২০০৪), নর্থ কান্ট্রি (২০০৫), দ্য আইল্যান্ড (২০০৫), সাইলেন্ট হিল (২০০৬), ব্ল্যাক ডেথ (২০১০), জুপিটার অ্যাসেন্ডিং (২০১৫) এবং দ্য মার্শিয়ান (২০১৫)।

কণ্ঠ অভিনেতা হিসেবে বিন দ্য এল্ডার স্ক্রলস ৪ অবলিভিয়ন, সিড মেইয়ার্স সিভিলাইজেশন ৬ ভিডিও গেমে এবং দ্য ক্যান্টারবেরি টেলস টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন। তিনি তার অভিনয় জীবনে একবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে আন্তর্জাতিক এমি পুরস্কার লাভ করেন এবং একবার বাফটা পুরস্কার ও স্যাটার্ন পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers