শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

বিনোদন

তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই

নিউজজি প্রতিবেদক  ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ১২:১০:৪৫

949
  • ছবি: সংগৃহীত

ঢাকা: নাটকপাড়ার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

তিনি লেখেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’

জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে ঢাকা স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি।

তার এই অকাল মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছেও আশার পর’ নাটক দিয়ে শোবিজে তার যাত্রা শুরু হয়েছিল।

অল্প সময়েই অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের প্রিয় হয়ে উঠেছিলেন শাহবাজ সানী এবং নির্মাতাদের আস্থাও অর্জন করেন। চরিত্রাভিনেতা হিসেবে কাজ শুরু করলেও তিনি কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন। ২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যায়, যা পরিচালনা করেছিলেন গোলাম কিবরিয়া ফারুকী।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers